নিজস্ব প্রতিনিধি , উত্তরপ্রদেশ - ২০১৭ সালের ২০ শে মার্চ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন যোগী আদিত্যনাথ। এরপর থেকেই সেখানকার আইন নিয়ে কঠোর বার্তা দিয়েছিলেন তিনি। অপরাধ করলেই মৃত্যুদণ্ডের কথা জানিয়েছিলেন তিনি। এরপর থেকে লাগাতার এনকাউন্টার হয়েছে। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়েছে অপরাধীরা। তবে সবচেয়ে বেশি এনকাউন্টার হয়েছে ২০২৫ সালে। নিহত হয়েছেন ৪৮ জন।
গত ৩১শে ডিসেম্বর রাজ্য পুলিশের সদর দফতরে সাংবাদিক সম্মেলনে ৪৮ জন অভিযুক্তের মৃত্যুর তথ্য প্রকাশ করেন উত্তরপ্রদেশের ডিজি রাজীব কৃষ্ণ। এমনকি এও জানানো হয় , যোগী আদিত্যনাথ শপথ নেওয়ার পর ২০২৫ সালের ২৯ শে ডিসেম্বর পর্যন্ত মোট ২৬৬ জন অভিযুক্তকে এনকাউন্টার করে মেরেছে পুলিশ। এক পুলিশকর্মীর মৃত্যুও হয়েছে।
রাজীব কৃষ্ণের দেওয়া তথ্য অনুযায়ী , ২০১৭ সাল থেকে ২০২৫ সালের ২৯ শে ডিসেম্বর অবধি মোট ১৬,২৮৪টি অভিযান চালিয়েছে পুলিশ। যেখানে ১০,৯৯০ জন অভিযুক্ত আহত ও ২৬৬ জন নিহত হয়েছেন। অভিযানে গিয়ে জখম হন ১,৭৮৩ জন পুলিশ কর্মীও। এমনকি ১৮ জন পুলিশ কর্মীর মৃতুর দুঃসংবাদও পাওয়া গেছে। ২০২৫ সালে মোট ২,৭৩৯টি অভিযান চালায় পুলিশ। যেখানে ৩,১৫৩ জন অভিযুক্ত আহত হন। নিহত হন ৪৮ জন। এনকাউন্টারে এক পুলিশ কর্মীও প্রাণ হারিয়েছেন।
২০১৮ - ২০২৫ অবধি এনকাউন্টারের রেকর্ড -
২০১৮ - ৪১ জন
২০১৯ - ৩৪ জন
২০২০ - ২৬ জন
২০২১ - ২৬ জন
২০২২ - ১৩ জন
২০২৩ - ২৬ জন
২০১৪ - ২৫ জন
২০২৫ - ৪৮ জন
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের