নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে আগেই। অভিযোগ , মহিলাদের ফাঁদে ফেলে তাদের ধর্ষণ করতেন জ্যোতিষী অশোক খারাত। এবার সেই তদন্তে নেমে নতুন রহস্য উদঘাটন করল মহারাষ্ট্র পুলিশ। ১৫ লক্ষ টাকার বিনিময়ে মধু বিক্রির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সূত্রের খবর , তুরস্কের গুহার অভ্যন্তরে ১৮০০ মিটার গভীরে অবস্থিত মৌচাকের মধু। যা খেলে যৌনশক্তি বাড়বে। সেই মধুই কেজি প্রতি ১৫ লক্ষ টাকা দামে বিক্রি করতেন ধর্ষণে অভিযুক্ত মহারাষ্ট্রের জ্যোতিষী বাবা। এই মধু বিক্রির নামেই হাই প্রোফাইল ব্যক্তিদের সঙ্গে ওঠাবসা ছিল অশোকের। তদন্তকারীদের দাবি , বহু রাজনীতিবদ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা যৌনশক্তি ও শারীরিক দুর্বলতা কাটিয়ে দেওয়ার জন্য আর্জি জানাতেন অশোকের কাছে। তখনই এই মধু বিপুল দামে বিক্রি করতেন জ্যোতিষী বাবা। এমনকি তিনিও এই মধু সেবন করতেন বলে অভিযোগ।
বাজার দর অনুযায়ী , প্রতি কেজিতে ওই মধুর দাম ৯ লক্ষ টাকা। কিন্তু সেটি বিক্রি করে আরও ৬ লক্ষ লাভ করতেন ওই জ্যোতিষী। তদন্তকারীরা এও খতিয়ে দেখছেন যে কোনোভাবে জাল মধু বিক্রি করতেন কিনা।
উল্লেখ্য , মহিলাদের পারিবারিক সমস্যা মিটিয়ে দেওয়ার নামে দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ধর্ষণ করতেন অশোক খারাত। মাদক দ্রব্য সেবন করিয়ে মহিলাদের ধর্ষণ করত বলে দাবি পুলিশের। সবটা রেকর্ডও করে রাখা হত সিসিটিভি ক্যামেরায়। যা খতিয়ে দেখে ৫৮ জন মহিলার সঙ্গে অশোকের কুকীর্তি ধরা পড়েছে।
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের