নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোশ্যাল মিডিয়ায় বিজেপির তিন নেতার বিকৃত ও ব্লারড ছবি ঘিরে তীব্র বিতর্ক। অপপ্রচারের অভিযোগে কঠোর আইনি ব্যবস্থা নিলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারী। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ থেকে কমিশন পর্যন্ত দৌড়ঝাঁপ। অভিযুক্তের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানির নোটিশ পাঠানো হয়েছে।
গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিজেপির দুই নেত্রী ও এক নেতার বিকৃত একটি ছবি। ছবিটি ব্লার করা হলেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। ছবিটিতে দেখা গেছে, বিজেপির সামনের সারির দুই নেত্রী রেখা পাত্র ও কেয়া ঘোষকে নিয়ে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি এক বিছানায় গল্পে মশগুল। এই ছবিটি সমাজ মাধ্যমে ভাইরাল হতেই ব্যাপক শোরগোল পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে। এই ভিডিওর বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিয়েছে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারী।
প্রথমে থানায় অভিযোগ দায়ের করতে চাইলে অভিযোগ নিতে চাননি পুলিশ। পরে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি। পাশাপাশি জাতীয় মহিলা কমিশন ও রাজ্য মহিলা কমিশনেও অভিযোগ পাঠানো হয়েছে। তরুণজ্যোতি জানান, অপপ্রচারকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার দাবি, অভিযুক্তদের বাড়িরও খোঁজ নিয়েছেন দলের সদস্যরা। পুরো ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে উঠে এসেছে শ্রীকৃষ্ণ পালের নাম।
তরুণজ্যোতি নিজে তার সঙ্গে কথা বললেও পরে দেখেন, শ্রীকৃষ্ণ সোশ্যাল মিডিয়ায় সহানুভূতি চাইতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে তরুণজ্যোতির পক্ষ থেকে শ্রীকৃষ্ণ পালের হাতে ৫ কোটি টাকার মানহানির নোটিশ পাঠিয়েছে। তবে এই অবস্থায় শ্রীকৃষ্ণ পালের পাশে দাঁড়িয়েছে শাসক শিবির। তাদের দাবি, বিজেপি নেতা অমিত মালব্য এই ধরনের পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের