নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - বিয়ের রেজিস্ট্রি করতে এসে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার যুবক-যুবতী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোলাপবাগ এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার উৎস, উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ। যদিও বিষয়টি সম্পর্কে কোনও ধারণা নেই বলে দাবি অভিযুক্তদের।
স্থানীয় সূত্রে জানা গেছে , শাঁখারিপুকুর এলাকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী কোয়েল দত্ত (১৯)। কয়েক মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাঁকুড়ার প্রসেনের সঙ্গে। যুবকটি সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন চাকরি পেয়েছে। শীঘ্রই ছিল যোগদানের কথা। পরিবারের সম্মতিতে সেই সম্পর্ককে পরিণতি দিতে রবিবার এলাকার এক রেজিস্ট্রি অফিসে যান তাঁরা।

সমস্ত প্রক্রিয়া শেষে বেরিয়ে স্কুটি করে ফেরার সময় আচমকাই তাঁদের পথ আটকায় পুলিশ। আগ্নেয়াস্ত্র থাকার অভিযোগ তুলে তল্লাশি চালানো হয়। ডিকি থেকে উদ্ধার হয় একটি ছয়ঘরা বন্দুক। এরপর ঘটনাস্থল থেকে স্কুটিসহ দু'জনকে আটক করা হয়। যুবতীর পরিবারের দাবি, তাঁদের কোনও শত্রু উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষতি করার জন্য এই কাজ করেছে।
যুবতীর ঠাকুমা লক্ষ্মী দত্ত জানান, 'কাল পরীক্ষা দিতে স্কুটি নিয়ে গিয়েছিল নাতনি। রাতে তার ভাই রুটি কিনতে বাইরে গিয়েছিল। সেই সময় কেউ এই কাজ করেছে বলে ধারণা। কোয়েল বহু বছর গাড়ি নিয়ে নাচের ক্লাসে যায়। কোনো দিন এমন ঘটনা ঘটেনি। হঠাৎ পুলিশের কাছে এই তথ্য গেল কীভাবে? নিশ্চয় কেউ খবর দিয়েছে। ছেলেটার জীবন শেষ হয়ে গেল। আসল দোষী ধরা পড়ুক, উপযুক্ত শাস্তি হোক'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের