694a1ac31b41e_Untitled-36-1765364386
ডিসেম্বর ২৩, ২০২৫ দুপুর ১১:৩৪ IST

২০২৬-এ বৃহস্পতির আশীর্বাদে ১০ মাস এই তিন রাশি সুখে কাটাবে

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০২৬ সাল জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এক গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। কারণ এই বছর দেবগুরু বৃহস্পতি দীর্ঘ সময় মার্গী বা সোজা চালে অবস্থান করবেন। বর্তমানে বৃহস্পতি কর্কট রাশিতে বক্রী অবস্থায় রয়েছে। ২০২৫ সালের ১১ নভেম্বর থেকে এই বক্রী গতি শুরু হয়েছে এবং নতুন বছরের শুরুতেও দেবগুরু বক্রী থাকবেন। তবে ২০২৬ সালের ১১ মার্চ বৃহস্পতি মিথুন রাশিতে মার্গী হবেন। এরপর ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত প্রায় ১০ মাস ধরে দেবগুরু সোজা চালে চলবেন। 

জ্যোতিষ মতে, বৃহস্পতির মার্গী গতি অত্যন্ত শুভ। এই সময় গ্রহ তার পূর্ণ শক্তিতে শুভ ফল প্রদান করে। কেরিয়ার, অর্থ, সম্পর্ক ও স্বাস্থ্যের ক্ষেত্রে বহু মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। বিশেষ করে ২০২৬ সালে তিনটি রাশির উপর দেবগুরুর কৃপা সবচেয়ে বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। এই রাশির জাতকদের জন্য নতুন বছর হতে পারে “নো টেনশন” সময়কাল। 

মেষ রাশি - মেষ রাশির জাতকদের জন্য ২০২৬ সাল এগিয়ে যাওয়ার বছর। বৃহস্পতির মার্গী হওয়ার ফলে কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ গতি পাবে। চাকরিজীবীদের সাফল্য ও উন্নতির সুযোগ আসবে। পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে এবং টাকা সংক্রান্ত পুরনো ঝামেলা মিটে যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়া কাজ আবার শুরু হতে পারে, আমদানি ও লাভ বাড়বে। দাম্পত্য জীবনে চলা মতভেদ দূর হবে এবং সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যাও ধীরে ধীরে কমবে। 

মিথুন রাশি - ২০২৬ সালে মিথুন রাশির ভাগ্য বেশ শক্তিশালী হবে। দেবগুরুর সোজা চালে আয় বৃদ্ধির স্পষ্ট যোগ রয়েছে। পুরনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। চাকরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি মিলবে। ব্যবসায়ীদের জন্য সময়টি বিশেষভাবে লাভজনক। নতুন চুক্তি বা সম্প্রসারণের সুযোগ আসতে পারে। ব্যক্তিগত জীবনে সুখবর আসবে—অবিবাহিতদের বিয়ের যোগ তৈরি হবে এবং নতুন সম্পর্ক শুরু হতে পারে। স্বাস্থ্য মোটের উপর ভাল থাকবে। 

বৃশ্চিক রাশি - বৃশ্চিক রাশির জাতকদের জন্য ২০২৬ সাল প্রগতির দরজা খুলে দেবে। আয় বাড়বে, খরচ কমবে এবং ঋণমুক্ত হওয়ার সুযোগ আসবে। সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্বের সঙ্গে উচ্চ পদ লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক সিদ্ধান্ত ব্যবসায় লাভ এনে দেবে। দাম্পত্য জীবনে শান্তি ও সুখ ফিরে আসবে। পাশাপাশি দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যা থেকেও আরাম পাওয়ার যোগ রয়েছে। 

সব মিলিয়ে বলা যায়, দেবগুরু বৃহস্পতির মার্গী গতি ২০২৬ সালে এই তিন রাশির জীবনে আশার আলো নিয়ে আসতে চলেছে।

আরও পড়ুন

শ্রাবণের সোমবারে বদলাবে ভাগ্যের সমীকরণ , ৩ রা অগস্টের রাশিফলে জেনে নিন দিন কেমন যাবে
আগস্ট ০৩, ২০২৬

মেষ থেকে মীন দিনের গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিন

২ রা অগস্ট কোন রাশির দিন কেমন কাটবে ! ছুটির দিন সকালেই জেনে নিন ভাগ্যের খবর
আগস্ট ০২, ২০২৬

যুদ্ধ রাশির জন্য রইল আজকের জ্যোতিষমত

মাসের প্রথম দিনেই কার ভাগ্যে সুখবর, কার সামনে চ্যালেঞ্জ ! দেখে নিন আজকের রাশিফল
আগস্ট ০১, ২০২৬

আগস্টের প্রথম দিনেই বদলাতে পারে ভাগ্য

শুক্রবারে মেষ থেকে মীনের বিশেষ যোগ , আপনার দিনটি কেমন যাবে দেখে নিন একনজরে
জুলাই ৩১, ২০২৬

ভাগ্যের ইঙ্গিতে আজ বদলাতে পারে অনেক রাশির দিন

লক্ষ্মীবারে গ্রহ নক্ষত্রের বড় ইঙ্গিত ! ৩০ শে জুলাই কোন রাশির জন্য অপেক্ষা করছে সুখবর
জুলাই ৩০, ২০২৬

আজ সমস্ত রাশির জন্য কেমন কাটবে দিন দেখে নিন

আজ খুলছে ভাগ্যের নতুন অধ্যায় ! ২৯ শে জুলাই কোন রাশির মুখে হাসি, কার জন্য সতর্কতার ইঙ্গিত
জুলাই ২৯, ২০২৬

বুধবারের গ্রহ নক্ষত্রের অবস্থানে বদলাচ্ছে বহু রাশির সমীকরণ

২৮ জুলাইয়ের রাশিফল, নতুন সুযোগের দেখা পাবেন কোন রাশির জাতক জাতিকারা
জুলাই ২৮, ২০২৬

পারিবারিক জীবনে আজ রাশির ভাগ্যে কী অপেক্ষা করছে

২৭ শে জুলাই কেমন কাটবে দিন ! শ্রাবণের দ্বিতীয় সোমবারে ভাগ্য খুলতে পারে এই রাশিগুলির
জুলাই ২৭, ২০২৬

শিবের আশীর্বাদে কোন রাশির জন্য কী বার্তা রয়েছে

রবিবারে ভাগ্যের নতুন অধ্যায় , জেনে নিন ২৬ শে জুলাই কোন রাশির জীবনে আসছে শুভ যোগ
জুলাই ২৬, ২০২৬

আজ কিছু রাশির জীবনে নিয়ে আসতে পারে নতুন সুযোগ

২৫ শে জুলাইয়ের সকালেই গ্রহের নতুন বার্তা , বদলে যেতে পারে দিনের সমীকরণ
জুলাই ২৫, ২০২৬

শনিবারের শুরুতে সমস্ত রাশির জন্য কী বলছে জ্যোতিষশাস্ত্র

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের