69eca3315fbd2_WhatsApp Image 2026-04-25 at 16.42.13
এপ্রিল ২৫, ২০২৬ বিকাল ০৭:৪৯ IST

আধ্যাত্মিক বিজ্ঞানকে পেশায় রূপ, সাফল্যের নতুন উচ্চতায় ডাঃ রূপসা নস্কর ব্যানার্জী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বর্তমান যুগে আধ্যাত্মিক বিজ্ঞানকে আধুনিক চিন্তার সঙ্গে যুক্ত করে এক অনন্য নজির গড়লেন ডাঃ রূপসা নস্কর ব্যানার্জি। তিনি শুধু আধ্যাত্মিক পরামর্শদাতা নন। বরং নিজের মেধা আর পরিশ্রমে সফল নারী উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত একজন। এমনকি তাঁর সংস্থা ‘Starwoven’ আজ অনেক মানুষের মানসিক আর আধ্যাত্মিক সমস্যার নির্ভরযোগ্য সমাধান দিচ্ছে। ডাঃ রূপসা তার মেধা আর আধ্যাত্মিক চেতনার মেলবন্ধনে সমাজকে দেখাচ্ছেন এক নতুন পথ।

কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে রূপসার জন্ম হয়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। পাশাপাশি নিত্য নতুন বিষয় শেখার প্রতি তাঁর  প্রবল আগ্রহ থাকে। তিনি রাষ্ট্রবিজ্ঞানে এম.এ করার পাশাপাশি নিউমারোলজিতেও মাস্টার্স সম্পন্ন করেছেন। তাঁর প্রচুর জ্ঞান আর গবেষণার জন্য পরবর্তীতে তিনি ‘অনারারি ডক্টরেট’ উপাধিও পেয়েছেন।

ছোটবেলা থেকেই অলৌকিক শক্তির প্রতি এক বিশেষ টান অনুভব করতেন রূপসা। যা তাঁকে আধ্যাত্মিক বিজ্ঞানে ক্যারিয়ার গড়তে অনুপ্রেরণা দেয়। মানুষের দুঃখ আর মানসিক অস্থিরতা দূর করার ইচ্ছা থেকেই তিনি পেশাদারভাবে কাজ শুরু করেন। নিউমারোলজি আর ট্যারোট রিডিং দিয়ে শুরু করেন। বর্তমানে তিনি বাস্তু আর প্যারানরমাল ইনভেস্টিগেশনে দক্ষ হয়ে উঠেছেন।

সমাজে যেখানে অনেক মহিলারা অলৌকিক শক্তিকে ভয় পান, সেখানে রূপসা সেটাকেই পেশা হিসেবে বেছে নেন। নিজের কাজের জন্য ২০২৬ সালেই তিনি ‘বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড’ আর ‘ইন্ডিয়ান এডুকেটর অ্যাওয়ার্ড’ এর মতো সম্মানজনক পুরস্কার পেয়েছেন। বর্তমানে তিনি একজন সফল নারী উদ্যোক্তা আর হাজার হাজার মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। ডাঃ রূপসা প্রমাণ করেছেন, সাহস আর মেধা থাকলে অপ্রথাগত পেশাতেও সাফল্য পাওয়া সম্ভব হয়।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের