6a38f98d5b50b_WhatsApp Image 2026-06-22 at 14.29.41
জুন ২২, ২০২৬ দুপুর ০২:৫৩ IST

আলিয়ার ছবির সেটে মর্মান্তিক মৃত্যু, ক্ষতিপূরণ নিয়ে নতুন বিতর্ক

নিউজ ডেস্ক -  বলিউডের বড়ো বাজেটের ছবি 'লভ এন্ড ওয়ার' শুটিং সেটে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কর্মীর।ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখে শুটিং সেটের নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি মৃত কর্মীর পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের পরিমাণ নিয়েও শুরু হয়েছে বিতর্ক।

মুম্বইয়ের ফিল্ম সিটির রয়্যাল পাম স্টুডিও তে গত ১৭ জুন এই দুর্ঘটনা ঘটে। সেই সময় ছবির শুটিং চলছিল এবং উপস্থিত ছিলেন আলিয়া ভাট। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৪২ বছরের কাঠের মিস্ত্রি চন্দ্রধারী সিংহ যাদবের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,শর্ট সার্কিটের জেরেই এই দুর্ঘটনা ঘটে। মৃতের পরিবারকে ৪০ লক্ষ্য টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রযোজনা সংস্থা। তবে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ীজের দাবি,দুই কন্যার ভবিষ্যতের কথা মাথায় রেখে ক্ষতিপূরণের পরিমাণ ৫০ লক্ষ্য টাকা করা হোক।

ঘটনার পর শুধু ক্ষতিপূরণ নয়, শুটিং সেটে কর্মীদের নিরাপত্তা, কাজের পরিবেশ এবং সুরক্ষা বিধি মেনে চলা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থার দাবি তুলেছে সংশ্লিষ্ট মহল।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের