নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ধুরন্ধরয়ের সাফল্যের পর ডন ৩ সিনেমা থেকে রণবীর সিংহের সরে দাঁড়ানো নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গেছে। FWICE অভিনেতার বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে। এবার রণবীরের ব্যান প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

মঙ্গলবার তাঁর আসন্ন ছবি ' ভারত ভাগ্য বিধাতার ' ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গিয়ে তিনি FWICE তরফ থেকে রণবীর সিংয়ের ব্যান প্রসঙ্গে তিনি বলেন, সবাই আমাকেও ব্যান করেছে। তিনি আরও বলেন , বাস্তব জ্ঞান যখন বাড়ে, শত্রুও তখন বাড়ে। শত্রু ছাড়া বাস্তব জ্ঞান অর্জন করা অসম্ভব । তবে এটা ভালো জীবনে এগিয়ে যেতে হলে অনেক বাধার সম্মুখীন হতে হয়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তবে শেষ পর্যন্ত এখন আমি ভালো আছি, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়ে যায়।

প্রসঙ্গত, ডন' ফ্র্যাঞ্চাইজি, যা মূলত শাহরুখ খানকে নিয়ে 'ডন' ২০০৬ এবং 'ডন ২' ২০১১ দিয়ে নতুন করে শুরু হয়েছিল, ২০২৩ সালে তৃতীয় ছবির আনুষ্ঠানিক ঘোষণার পর রণবীর সিংকে প্রধান চরিত্রে নিয়ে এগিয়ে যাওয়ার কথা ছিল। তবে, ২০২৫ সালের ডিসেম্বরে খবর আসে ধুরান্ধরের সাফল্যের পর রণবীর এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের