6a25a5a8eabfd_IMG-20260607-WA0057
জুন ০৭, ২০২৬ রাত ১০:৪২ IST

বাংলাদেশকে কাঁদিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত, বিদায়ী ম্যাচেই স্মরণীয় দাংমেই গ্রেস

নিজস্ব প্রতিনিধি ,  গোয়া -  সাত বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের স্বপ্ন পূরণ ভারতের মেয়েদের। ফাইনাল  হাতছাড়া হল বাংলাদেশের। ফাইনালে প্রতিপক্ষ বাংলাদেশকে ৩-১ ব্যবধানে হারিয়ে সাফ কাপ জিতল সঙ্গীতা-সানফিদারা। অবসর নিলেন ডাংমেই গ্রেস।

সাফ চাপিয়নশিপে শুরু থেকেই দূর্দান্ত ছন্দে খেলেছে ভারতীয় দল। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত ভারতের বিরুদ্ধে কোনো প্রতিপক্ষই গোল করতে পারেনি। গ্রুপ পর্বের বাংলাদেশ ম্যাচেও ৩-০ ব্যবধানে জয়লাভ করে ভারতীয় দল। ফলে সাফ কাপের ফেভারিট দল হিসেবে ফাইনালে নেমেছিল ভারতের মেয়েরা। ম্যাচের ৪২ মিনিটে পেয়ারি জাজার দুরন্ত শটে প্রথম গোল করে ভারত। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা সমতা ফেরান। দ্বিতিয়ার্ধ শুরুর মাত্র ৪৮ সেকেন্ডে গোল করেন ভারতের সানফিদা। পেয়ারির বাড়ানো বলে হেড করে জালে বল জড়ান সানফিদা। সেই গোলের পর থেকে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে চলে আসে ভারতের। আর তৃতীয় গোলটি ৮২ মিনিটে করেন লিন্ডা কোম।

লিন্ডা কোমের তৃতীয় গোলের সঙ্গে সঙ্গেই বাংলাদেশের টানা তৃতীয় সাফ শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায়। ম্যাচের শেষ বাঁশি বাজার পরই সনফিদা, সঙ্গীতারা জয়ের উল্লাসে মেতে ওঠে। এরপরই ছুটে গিয়ে জড়িয়ে ধরেন সতীর্থ গ্রেস দাংমেইকে। এই ম্যাচের পর গ্রেস অবসর নিলেন। দাপুটে পারফরম্যান্সে সাত বছর পর আবারও সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল ভারতের মেয়েরা।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের