নিজস্ব প্রতিনিধি , বর্ধমান - ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের সরকার বদলের আশায় এক বিজেপি কর্মী নৈহাটির বড়মার কাছে মানত করেছিলেন। কিন্তু ২০২১ সালে সেই আশা পূরণ হয়নি। সেই সময় রাজনৈতিক হিংসার শিকারও হয়েছিলেন তিনি। ২০২৬ সালে তার মানত পূরণ হওয়ায় বর্ধমানের ১০৮ শিব মন্দির প্রাঙ্গণ থেকে দণ্ডি কেটে বড়মার মন্দিরে পুজো দিতে রওনা হন। ওই বিজেপি কর্মী ঋষিকেশ মন্ডল।
সূত্রের খবর, রাজ্যের বিধানসভা ফল ঘোষণার পরই ৭ মে এক বিজেপি কর্মী এবং তার প্রতিবেশীকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেন নৈহাটির বড়মার উদ্দেশ্যে। বর্ধমানের ১০৮ শিব মন্দির প্রাঙ্গণ থেকে দণ্ডি কেটে দীর্ঘ পথ অতিক্রম করে বৃহস্পতিবার সকালে নৈহাটিতে পৌঁছান ঋষিকেশ মন্ডল। স্থানীয়দের মধ্যে তাঁর এই মানত পূরণের ঘটনাকে ঘিরে কৌতূহল ও উৎসাহ দেখা গিয়েছে।
এই ঘটনার প্রসঙ্গে ঋষিকেশ মন্ডল বলেন, এটা শুধু একা নিজের মানত নয় গোটা পশ্চিমবঙ্গে মানুষের জন্য মানত করেছিলাম। গ্রামবাসী এবং সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের জন্য পূজো দেব। দীর্ঘ ও কষ্টসাধ্য এই পথ অতিক্রম করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত বলেও জানিয়েছেন।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের