নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার উদীয়মান টেনিস খেলোয়াড় আকাঙ্ক্ষা ঘোষের পাশে দাঁড়াল রাজ্য সরকার। তাঁকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যক্তিগত ইভেন্টের কোনও খেলোয়াড়ের জন্য এমন উদ্যোগ এই প্রথম। দেশ-বিদেশের প্রতিযোগিতায় অংশ নেওয়ার খরচ বহন করবে সরকার। অনুশীলনের ব্যয়ও মেটানো হবে। এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে আকাঙ্ক্ষার পরিবারে।
১৭ বছরের আকাঙ্ক্ষা এখন অনূর্ধ্ব-১৮ বিভাগে রাজ্য চ্যাম্পিয়ন। জাতীয় স্তরেও রয়েছে একাধিক সাফল্য। সিঙ্গলস ও ডাবলস, দুই বিভাগেই নজর কেড়েছেন তিনি। কিছু দিন আগেই পেয়েছেন প্রথম ডব্লিউটিএ পয়েন্ট। গত দু'বছর ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছেন। রাজ্য ও জাতীয়, দুই স্তরেই সাফল্য পেয়েছেন। কয়েক দিনের মধ্যেই দক্ষিণ কোরিয়ায় খেলতে যাওয়ার কথা তাঁর। সেখানে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামবেন।
কিন্তু এতদিন খেলার বিপুল ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ছিল। সেই দায়িত্ব সামলাচ্ছিলেন বাবা সুরজিৎ ঘোষ। মেয়ের সাফল্যের কথা জানিয়ে তিনি রাজ্য সরকারের কাছে আর্থিক সাহায্য চান। সেই আবেদনেই সাড়া দেয় সরকার। ঠিক কতটা সহায়তা মিলবে, তা জানা যায়নি। তবু এই সিদ্ধান্তে খুশি পরিবার।
আকাঙ্ক্ষার বাবা সুরজিৎ ঘোষ বলেন, 'আগের সরকারের কাছেও দু'বার আবেদন করেছিলাম। কিন্তু কোনও সাহায্য পাইনি। নতুন সরকার পাশে দাঁড়ানোয় ভালো লাগছে। এখনও সরকারি চিঠি হাতে পাইনি। তাই কতটা সাহায্য মিলবে, বলতে পারছি না। তবে রাজ্য সরকারকে ধন্যবাদ। এতে অনেক সুবিধা হবে। সরকার পাশে না থাকলে বহু প্রতিভাবান খেলোয়াড় হারিয়ে যাবে। একটা পর্যায়ের পর খেলার খরচ খুব বেড়ে যায়। সাধারণ পরিবারের পক্ষে তা বহন করা কঠিন। আমি চাই, রাজ্যের সব প্রতিভাবান খেলোয়াড়ের পাশেই সরকার এভাবেই দাঁড়াক। ওরাই ভবিষ্যতে বাংলার মুখ উজ্জ্বল করবে'।
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং
গ্লাসগোয় পুরুষদের লং জাম্পে দ্বিতীয় ভারতীয়, ৮.০৯ মিটার লাফিয়ে রৌপ্য জিতলেন শ্রীশঙ্কর মুরালী
অক্টোবরে কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল
সোশ্যাল মিডিয়ায় অবসরের ঘোষণা অজিঙ্ক রাহানের
টি-৪৭ ১০০ মিটারে রেকর্ড গড়ে সোনা দিলীপ গাভিটের
কোন বোলারকে খেলতে ভয়? বৈভবের চার শব্দেই চমকে ক্রিকেটমহল
কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ভারতের দুরন্ত সাফল্য
চ্যাম্পিয়ন হওয়ার সুফল আরসিবির! ব্র্যান্ড ভ্যালুতে শীর্ষে বিরাটদের দল পিছিয়ে পড়ল চেন্নাই
মোহনবাগান দিবসে শুভেচ্ছা শুভেন্দুর
প্রীতি ও প্রিয়া সেমিফাইনালে, অন্তত ব্রোঞ্জ নিশ্চিত দুই ভারতীয় বক্সারের
১০ হাজার মিটারে প্রথম ভারতীয় হিসেবে পদক গুলবীরের, ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জিতলেন হরজিন্দর কৌর
দু'বছর বয়সে পোলিওয় হারান একটি পা, ৩৪ বছর বয়সে শুরু খেলাধুলা
একসময় বাবার গলায় উঠেছিল পদক, রেকর্ড গড়েও অল্পের জন্য হাতছাড়া হল সোনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের