নিজস্ব প্রতিনিধি, হরিয়ানা – প্রথমে ৩৬০ কেজি, এবার ২৫০০ কেজি বিস্ফোরক উদ্ধার হল। শ্রীনগরে সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-এ-মহম্মদের সমর্থনে পোস্টার লাগানোর অভিযোগে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে এক কাশ্মীরের ডাক্তারকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বয়ানের ভিত্তিতে দিল্লির কাছে হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। গ্রেফতার ১। তদন্তে নেমে পুলিশের নজরে আসে এক মহিলা ডাক্তার। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি সক্রিয় জইশের মহিলা ব্রিগেড?
সূত্রের খবর, ধৃত ডাঃ আদিল আহমেদ রাথের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মুজাহিল শাকিল নামে অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজের ডাক্তারের হরিয়ানার বাড়িতে তল্লাশি চালায় জম্মু ও কাশ্মীর পুলিশের একটি দল। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ২৫০০ কেজি অ্যামনিয়াম নাইট্রেট, একটি অ্যাসল্ট রাইফেল, পিস্তল সহ প্রচুর গোলাবারুদ। পুলিশ সূত্রে খবর, ডাঃ আদিল আহমেদ রাথেরের বিরুদ্ধে অস্ত্র আইন এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনে অভিযোগ রয়েছে। ইমাম নামের এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইমামের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শাকিলের।
উল্লেখ্য, এই প্রথমবার জইশের মহিলা ব্রিগেড তৈরি করা হচ্ছে। নাম দেওয়া হয়েছে জামাত-উল-মোমিনাত। যার নেতৃত্বে রয়েছে মাসুদের বোন সাদিয়া আজহার। অপারেশন সিঁদুরে মৃত্যু হয়েছিল তাঁর স্বামী ইউসুফের। সিঁদুরে যে ভাওয়ালপুরে জইশের সদর দফতর গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ভাওয়ালপুরের মার্কাজ-উসমান-ও-আলি থেকে এই সংগঠন তৈরি করা শুরু করেছে জইশ। ভাওয়ালপুর, করাচি, মুজফফরাবাদ সহ দেশের বিভিন্ন এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের দলে টানার চেষ্টা চালাচ্ছে জইশ।
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের