6a2680272599f_IMG_20260608_140336
জুন ০৮, ২০২৬ দুপুর ০৩:৪৪ IST

বিশ্বনাথের শহরে আমিষে ‘নো এন্ট্রি’? সরছে মাছ-মাংসের দোকান

নিজস্ব প্রতিনিধি , বারাণসী - বারাণসী শহরের অভ্যন্তর থেকে সমস্ত মাছ ও মাংসের দোকান সরিয়ে শহরের বাইরে নির্দিষ্ট এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে পৌরনিগম। সম্প্রতি মেয়র অশোক কুমার তিওয়ারির নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

সম্প্রতি মেয়র অশোক কুমার তিওয়ারির নেতৃত্বে অনুষ্ঠিত পৌরনিগমের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই দোকান স্থানান্তরের প্রক্রিয়ার শুরু হতে পারে।

এই ঘটনা প্রসঙ্গে পৌর কমিশনার হিমাংশু নাগপাল বলেন, প্রকল্পের প্রথম পর্যায়ের জন্য পাঁচটি এলাকা চিহ্নিত করা হয়েছে। শহরবাসীর অসুবিধা কমাতে এলাকাগুলি শহরের সীমানার কাছাকাছি হলেও মূল নগরাঞ্চলের বাইরে রাখা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে শহরের মধ্যে থাকা মাছ ও মাংসের দোকানগুলিকে স্থানান্তর করা হবে রামনগর, সুজাবাদ, গনেশপুর, অবলেশপুর এবং শিবপুরের নির্দিষ্ট অঞ্চলে।

প্রসঙ্গত, পৌরনিগমের দাবি, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো নগর পরিচ্ছন্নতা বজায় রাখা, বর্জ্য ব্যবস্থা আরও কার্যকর করা এবং যানজট কমানো। তবে এই সিদ্ধান্তে ব্যবসায়ী এবং আমিষভোজী ক্রেতাদের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের দাবি, শহরের বাইরে দোকান সরিয়ে নেওয়া হলে ব্যবসায় প্রভাব পড়তে পারে এবং সাধারণ মানুষের কাছে মাছ-মাংস কেনা তুলনামূলক অসুবিধা জনক হয়ে উঠবে। প্রশাসনের এই উদ্যোগ শেষ পর্যন্ত কতটা সফল হয় সেদিকেই নজর রয়েছে বারাণসীবাসীর।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের