69fc51a0de5f6_WhatsApp Image 2026-05-07 at 14.14.54
মে ০৭, ২০২৬ বিকাল ০৬:৪১ IST

বন্দুকের নিশানায় ইতিহাস, সেনার প্রথম মহিলা সুবেদার প্রীতি রজকের উত্থান

নিজস্ব প্রতিনিধি, মধ্যপ্রদেশ — লক্ষ্যভেদের মঞ্চে একের পর এক সাফল্য এনে ইতিহাস গড়েছেন প্রীতি রজক। পুরুষ প্রধান সেনাবাহিনীর কঠিন পরিসরে নিজের দক্ষতায় আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। দীর্ঘ পরিশ্রম আর আত্মবিশ্বাস আজ তাঁকে দেশের গর্বের জায়গায় পৌঁছে দিয়েছে। ভারতীয় সেনার প্রথম মহিলা সুবেদার হিসেবে তাঁর এই সাফল্য এখন গোটা দেশের চর্চার কেন্দ্রবিন্দু।

মধ্যপ্রদেশের ইটারসির এক সাধারণ দর্জি পরিবারে জন্ম প্রীতির। সীমিত সামর্থ্যের সংসারে ছোটবেলা থেকেই লড়াই চালিয়ে গেছে সে। তবে কোনো কঠিন পরিস্থিতিই তাঁর স্বপ্নকে থামাতে পারেনি। লক্ষ্যভেদের প্রতি প্রবল আগ্রহ থেকেই ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন তিনি। ২০২২ সালে ভারতীয় সেনার ‘কর্পস অফ মিলিটারি পুলিশ’এ যোগ দেওয়ার পর তাঁর জীবনে আসে বড় পরিবর্তন। কঠোর প্রশিক্ষণ, দীর্ঘ অনুশীলন, মানসিক চাপ এই সবকিছুর মধ্যেও নিজের দক্ষতা প্রমাণ করে চলেন তিনি।

এরপর ১৯তম এশিয়ান গেমসে রুপোর পদক জয়ের পর আরও বড় স্বীকৃতি লাভ করেন প্রীতি রজক। ২০২৬ সালে ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা সুবেদার হিসেবে ইতিহাস গড়েন তিনি। বর্তমানে ২০২৮ 'লস অ্যাঞ্জেলেস অলিম্পিক' কে সামনে রেখে বিশেষ প্রশিক্ষণের ওপর নজর করছেন প্রীতি। এমনকি সেনার তত্ত্বাবধানে প্রতিদিন আরও নিখুঁত প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাঁর এই যাত্রা আজ অসংখ্য তরুণীর কাছে সাহস, জেদ, সাফল্যের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের