নিজস্ব প্রতিনিধি , দিল্লি - প্রবল ঠাণ্ডার মধ্যেই ২০২৬-কে বরণ করে নিয়েছে গোটা দেশ। তবে হওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী , বর্ষবরণের সকালে বেশকিছু শহরে তাপমাত্রা তীব্রভাবে হ্রাস পেয়েছে। তবে মায়ানগরীতে বর্ষবরণের সকালে হাল্কা বৃষ্টিপাত হয়েছে। শুধু তাই নয় , গত ৬ বছরে দিল্লিতে সবচেয়ে শীতলতম দিন ছিল ৩১শে ডিসেম্বর।
হওয়া অফিস সূত্রে খবর , মুম্বাইয়ের ওয়াকেশ্বর ও লোয়ার পারেল এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে। যার ফলে দূষণের মাত্রা কমেছে। ঝাড়খণ্ডের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ঝাড়খণ্ডে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বেশকিছু জেলায় দৃশ্যমানতা বিপজ্জনকভাবে নেমে এসেছে।
উত্তর-পূর্বে, অসমের গুয়াহাটিতে দিনের তাপমাত্রা এতটাই কমে গেছে যে কর্তৃপক্ষ শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। রাজস্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রিতে নেমে এসেছে। রাজস্থানের করৌলি রাজ্যের সবচেয়ে ঠান্ডা স্থান হিসেবে অনুভূত হয়েছে। আগামী ৩ রা জানুয়ারী অবধি উত্তর, পশ্চিম ও পূর্ব রাজস্থানের বিস্তীর্ণ অংশ ঘন থেকে খুব ঘন কুয়াশায় ঢেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে সড়ক ও রেল চলাচলে প্রভাব পড়তে পারে।
পাঞ্জাবেও শীতের তীব্রতা আরও বাড়ছে। চণ্ডীগড়েও শীতের তীব্রতা বাড়ছে। রোহতাক , নার্নৌলের মতো জায়গাগুলিতে এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা অনুভূত হয়েছে। আবার , দার্জিলিংয়ে হালকা বৃষ্টিসহ তুষারপাতের পূর্বাভাস রয়েছে।
হওয়া অফিসের সর্তকতা অনুযায়ী , আগামী দিনগুলিতে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান, বিহার ও মধ্যপূর্ব ভারতের কিছু অংশসহ একাধিক রাজ্যে ঘন কুয়াশার প্রভাব দেখা যেতে পারে। এমনকি , সর্বনিম্ন তাপমাত্রা সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে।
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের