6a2845174a32b_IMG_20260609_222258
জুন ০৯, ২০২৬ রাত ১০:৩৩ IST

ব্যাক লক থাকলেও সপ্তম সেমিস্টারে ভর্তির সুযোগ! নিয়মের পরিবর্তন কলকাতা বিশ্ববিদ্যালয়ে

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নয়া শিক্ষানীতির আওতায় চালু হওয়া চার বছরের স্নাতক করছেন তাদের জন্য নিয়মের গুরুত্বপূর্ণ পরিবর্তন আনলো কলকাতা বিশ্ববিদ্যালয়। এতদিন পঞ্চম সেমিস্টার পর্যন্ত সমস্ত বিষয়ে ও পেপারে উত্তীর্ণ না হলে কোন পড়ুয়ার সপ্তম সেমিস্টারে ভর্তি হতে পারতেন না। তবে এবার সেই নিয়ম পরিবর্তন করা হলো। এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় স্পষ্ট জানিয়েছেন, পঞ্চম সেমিস্টার পর্যন্ত ব্যাকলক থাকলেও সপ্তম সেমিস্টারে ভর্তি হওয়া যাবে।

সূত্রের খবর, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নয়া কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ( CCFC ) এর অধীনে চার বছরের ডিগ্রি কোর্স চালু হওয়ার পর বহু পড়ুয়া, বিশেষ করে বিভিন্ন মাইনর বিষয়ে, উত্তীর্ণ হতে পারেননি। বিজ্ঞান ও কলা বিভাগের একাধিক বিষয়ে ফেল করার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় কলেজ কর্তৃপক্ষের তরফে নিয়ম পুনর্বিবেচনার দাবি ওঠে। সেই প্রেক্ষিতেই কলেজ অধ্যক্ষদের সঙ্গে আলোচনা এবং আন্ডার গ্রাজুয়েশন কাউন্সিলার সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এই সুযোগের সঙ্গে একটি শর্তও রয়েছে। যে পড়ুয়া ব্যাকলক নিয়ে সপ্তম সেমিস্টারে ভর্তি হবেন, তাকে নিজের কলেজে চতুর্থ বর্ষের পড়াশোনা চালিয়ে যেতে হবে। যদিও চার বছরের কোর্স সম্পূর্ণ না করার পর তিনি 'অনার্স উইথ রিসার্চ' ডিগ্রী পাবেন কিনা তা এখনো স্পষ্ট নয়।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের