নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিজনেস এক্সিলেন্স ইন্ডিয়া অ্যাওয়ার্ডস একটি বেসরকারি স্বীকৃতি প্ল্যাটফর্ম। যা স্টার্টআপ, এসএমই-সহ প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের উদ্ভাবন, প্রবৃদ্ধি ও শিল্পক্ষেত্রে প্রভাবের জন্য সম্মানিত করে।এটি একটি ব্র্যান্ডিং ও বিশ্বাসযোগ্যতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। যা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পরিচিতি, জনসংযোগ ও শিল্পক্ষেত্রে স্বীকৃতি পেতে সাহায্য করে। এবার আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল এই অ্যাওয়ার্ডসের। যা অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়।
আগামী ১০ ই এপ্রিল নিউটাউনের তাজ তাল কুটিরে বিজনেস এক্সিলেন্স ইন্ডিয়া অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠিত হবে। যেখানে তারকা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। ক্রীড়াবিশ্বে ভারতকে একাধিক গুরুত্বপূর্ণ মঞ্চে উপস্থাপন করেছেন সাইনা। যুব সমাজের আইকন হিসেবে মানা হয় তাকে। একাধিক পদক জিতেছেন ব্যাডমিন্টনে। সাইনার উপস্থিতি অনুষ্ঠানকে নিঃসন্দেহে আরও আকর্ষণীয় করে তুলবে।
শুধু তাই নয় অলিম্পিক্সে পদকপ্রাপ্ত ভারতীয় তারকার উপস্থিতি অনুষ্ঠানের মান মর্যাদাও বাড়িয়ে তুলবে। সাইনার উপস্থিতি ক্রীড়া নৈপুণ্যের চেতনাকে ব্যবসায়িক নেতৃত্ব ও সাফল্যের সঙ্গে সংযুক্ত করে উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার মাধ্যমে বিসনেজ এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের বিশ্বাসযোগ্যতাও বৃদ্ধি করবে।
অনুষ্ঠানটির পরিচালনায় রয়েছেন EPOXY MASTER। PR হিসেবে থাকছে Prestige Sphere। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে TV19 বাংলা। অনুষ্ঠানে থাকছে ১০০ এর বেশি অ্যাওয়ার্ড ক্যাটাগরি। প্রত্যেকে এখনও নমিনেশন জমা দিতে পারবে। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের পক্ষ থেকে বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে। সাইনা ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী এনা সাহা। টেলিভিশন থেকে ধীরে ধীরে রঙিন পর্দায় নিজের পরিচিতি গড়েছেন এনা। সোশ্যাল মিডিয়ায় তার অসংখ্য ফলোয়ার। তিনিও এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন।
এর আগে শ্রাবন্তী চ্যাটার্জী, অমৃতা রাও মালাইকা অরোরার মতো প্রখ্যাত তারকাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের প্রতিটি সংস্করণ বিশেষ মর্যাদা পেয়েছে। এবার দুই পৃথক বিভাগের তারকাদের নিয়ে এসে কর্তৃপক্ষ আরও বিশেষ চমক দিতে চলেছে। প্রত্যেক বছরের মত এবছরও এই অনুষ্ঠানের বিশ্বাসযোগ্যতা আরও বৃদ্ধি পাবে বলে আশা কর্তৃপক্ষের।
বাজারে দেখা গেল রুপোর দামে পরিবর্তন
গতকালের তুলনায় আজ বাড়ল দাম
প্রথম ভারতীয় জুডোকা হিসেবে কমনওয়েলথে সোনা, কঠিন সময় পেরিয়ে ইতিহাস ত্রিপুরার মেয়ের
বাজারে রুপোর বর্তমান মূল্য জেনে নিন একনজরে
গতকালের তুলনায় আজ দাম কমেছে
আজ সোনার দামে সামান্য বৃদ্ধি
এক নজরে দেখে নিন নতুন রেট
গতকালের তুলনায় আজ বদলেছে রুপোর দাম
গতকালের তুলনায় আজ ঊর্ধ্বমুখী সোনার দাম
গতকালের তুলনায় আজ কিছুটা বেড়েছে সোনার বাজারদর
গতকালের তুলনায় আজ রুপোর দামে হালকা ঊর্ধ্বগতি
রুপোর সর্বশেষ দাম জেনে নিন
গয়না কিনতে গেলে বাড়তি খরচ
নতুন বাজারদর দেখে পরিকল্পনা করুন
আজ রুপোর দামে সামান্য পতন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের