নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আজ রবিবার, ১২ জুলাই ২০২৬। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহ নক্ষত্রের অবস্থান মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রভাব ফেলে। কর্মজীবন, ব্যবসা, অর্থ অর্থাৎ সব দিক থেকে আজকের দিনটি আপনার জন্য কেমন হতে পারে, দেখে নিন সমস্ত রাশির বিস্তারিত রাশিফল।
মেষ রাশি - আজ কাজের গতি ভালো থাকবে। সকাল থেকেই গুরুত্বপূর্ণ কিছু কাজ শেষ করার চেষ্টা করবেন, তাতে সাফল্যও মিলতে পারে। চাকরিজীবীদের নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের পরিবেশ স্বাভাবিক থাকবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে।
বৃষ রাশি - আজ পুরনো কোনও কাজের ইতিবাচক ফল হাতে আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের প্রশংসা হবে। ব্যবসায়ীদের নতুন গ্রাহক বা নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে সময় কাটাতে পারবেন। অযথা দুশ্চিন্তা না করে আত্মবিশ্বাস ধরে রাখুন।
মিথুন রাশি - আজ নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে উপকারে আসবে। গুরুত্বপূর্ণ কোনও তথ্য আপনার কাজে লাগতে পারে। চাকরি, ব্যবসা দুই ক্ষেত্রেই ইতিবাচক পরিবেশ থাকবে। বাড়ির বড়দের পরামর্শ মেনে চললে লাভবান হবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো না করাই ভালো। স্বাস্থ্য আগের তুলনায় উন্নত থাকবে।
কর্কট রাশি - আজ মন নানা বিষয়ে ব্যস্ত থাকতে পারে, তবে ধৈর্য ধরে এগোলে সমস্যার সমাধান মিলবে। সময়মতো কাজ শেষ করার চেষ্টা করুন। পরিবারের কোনও সদস্যের সহযোগিতা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন। খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখলে শরীর ভালো থাকবে।
সিংহ রাশি - আজ কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ এগিয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট থাকবেন। ব্যবসায়ও সুখবর পাওয়ার ইঙ্গিত রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দময় পরিবেশ বজায় থাকবে।
কন্যা রাশি - আজ দায়িত্ব কিছুটা বেড়ে যেতে পারে। কাজের চাপ থাকলেও আপনি দক্ষতার সঙ্গে সব সামলে নিতে পারবেন। রাগ নিয়ন্ত্রণে রাখুন, না হলে ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। অর্থের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা জরুরি। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। ব্যস্ততার মধ্যেও বিশ্রামের জন্য সময় বের করুন।
তুলা রাশি - আজকের দিনটি মোটের ওপর স্বাভাবিক কাটবে। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে ভালো ফল মিলবে। কোনও বন্ধুর কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। খরচের দিকে নজর রাখুন। চাকরি, ব্যবসায় বড় পরিবর্তন না থাকলেও স্থিতিশীলতা বজায় থাকবে। নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না।
বৃশ্চিক রাশি - আজ নতুন মানুষের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। অংশীদারিত্বে করা কাজ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা উন্নতির নতুন সুযোগ পেতে পারেন। পরিবারে শুভ কোনও বিষয় নিয়ে আলোচনা হতে পারে। মানসিক শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যও ভালো থাকবে।
ধনু রাশি - আজ সম্পর্কের মাধুর্য আরও বৃদ্ধি পাবে। পরিবার, বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটানোর সুযোগ মিলবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত লাভ এনে দিতে পারে। সন্ধ্যার মধ্যে কোনও সুখবর মন ভালো করে দিতে পারে।
মকর রাশি - আজ কোনও কাজেই তাড়াহুড়ো করবেন না। ধৈর্য ধরে সিদ্ধান্ত নিলে লাভবান হবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে। ব্যবসায় পুরনো পরিচিতদের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে। পরিবারের পূর্ণ সমর্থন পাবেন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
কুম্ভ রাশি - আজ ভাগ্য আপনার সহায় হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনায় শিক্ষার্থীদের মনোযোগ বাড়বে। চাকরি, ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মানসিক শান্তি অনুভব করবেন।
মীন রাশি - আজ কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিনের অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ মিলবে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় লাভের ইঙ্গিত রয়েছে। পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটবে। দিন শেষে কোনও সুখবর আপনার মুখে হাসি ফোটাতে পারে।
মেষ থেকে মীন দিনের গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিন
যুদ্ধ রাশির জন্য রইল আজকের জ্যোতিষমত
আগস্টের প্রথম দিনেই বদলাতে পারে ভাগ্য
ভাগ্যের ইঙ্গিতে আজ বদলাতে পারে অনেক রাশির দিন
আজ সমস্ত রাশির জন্য কেমন কাটবে দিন দেখে নিন
বুধবারের গ্রহ নক্ষত্রের অবস্থানে বদলাচ্ছে বহু রাশির সমীকরণ
পারিবারিক জীবনে আজ রাশির ভাগ্যে কী অপেক্ষা করছে
শিবের আশীর্বাদে কোন রাশির জন্য কী বার্তা রয়েছে
আজ কিছু রাশির জীবনে নিয়ে আসতে পারে নতুন সুযোগ
শনিবারের শুরুতে সমস্ত রাশির জন্য কী বলছে জ্যোতিষশাস্ত্র
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের