নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড় –পাঞ্জাব ও হরিয়ানার যুগ্ম রাজধানী চণ্ডীগড়ে বড়সড় প্রশাসনিক পরিবর্তনের পদক্ষেপ করতে মরিয়া কেন্দ্র সরকার। ১৩১তম সংশোধনী বিল পাশ হলে চণ্ডীগড়ের ক্ষমতা চলে যাবে রাষ্ট্রপতির হাতে! এর জেরে বেজায় চটেছে রাজনৈতিক মহল। তীব্র নিন্দা জানিয়েছে আপ থেকে কংগ্রেস।
সংবাদমাধ্যমকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান বলেছেন, “চণ্ডীগড় তৈরির জন্য আমাদের গ্রামগুলি ধ্বংস করা হয়েছিল। এর ওপর কেবল পাঞ্জাবেরই অধিকার রয়েছে। আমরা হাল ছাড়ব না এবং প্রয়োজনীয় পদক্ষেপ করব।“ পাঞ্জাবের কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা বলেন, “পাঞ্জাবের চণ্ডীগড়। এটি ছিনিয়ে নেওয়ার যে কোনও প্রচেষ্টার গুরুতর পরিণতি হবে।“
আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ”ইতিহাস সাক্ষী, পাঞ্জাবিরা কখনও স্বৈরশাসনের কাছে মাথা নত করেনি। এবারও তা করবে না। চণ্ডীগড় পাঞ্জাবের ছিল, আছে এবং থাকবে। পাঞ্জাব সর্বদা দেশের নিরাপত্তা, শস্য এবং জলের জন্য আত্মত্যাগ করেছে। অথচ তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।“
উল্লেখ্য, কেন্দ্র সরকার সংবিধানের অনুচ্ছেদ ২৪০-এর অন্তর্ভুক্ত করতে চায় চণ্ডীগড়কে। ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি, পুদুচেরির মতো চণ্ডীগড়েও কার্যকর হবে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমতুল প্রশাসন। চণ্ডীগড়ের জন্য নিয়মকানুন তৈরির সমস্ত ক্ষমতা থাকবে রাষ্ট্রপতির হাতে।
সংবিধানের অনুচ্ছেদ ২৪০ অনুযায়ী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি, পুদুচেরির জন্য শান্তি, অগ্রগতি এবং সুশাসনের জন্য বিধিমালা তৈরি করতে পারবেন রাষ্ট্রপতি। আসন্ন শীতকালীন অধিবেশনে সংশোধনী বিল পাশ হলে সেই তালিকায় যুক্ত হবে পাঞ্জাব ও হরিয়ানার যুগ্ম রাজধানী চণ্ডীগড়।
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের