6a22da329634a_IMG_20260605_194430
জুন ০৫, ২০২৬ রাত ০৮:১৪ IST

চোর’ পোস্টার ঘিরে তোলপাড় সোনারপুর! কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - পুরসভার ২৫ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সোনালী রায় ও তার পরিবারের বিরুদ্ধে এলাকায় চোর স্লোগানসহ পোস্টার লাগানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সোনারপুরে। পোস্টার দেওয়ার পর একদল ব্যক্তি কাউন্সিলরের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাউন্সিলর সোনালী রায় এবং তার স্বামী বিজিত রায়ের বিরুদ্ধে তোলাবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগ তুলে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়। পোস্টার ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপান-উতর।

এই ঘটনা প্রসঙ্গে সোনালী রায় বলেন, লাভলী মৈত্র সোনারপুর দক্ষিণের বিধায়ক থাকাকালীন দীর্ঘদিন তিনি কার্যত ঘরবন্দী অবস্থায় ছিলেন। সেই সময় একাধিকবার তাকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। সম্প্রতি তিনি ফের সক্রিয় হয়ে সরকারি ও পৌরসভার কাজকর্ম শুরু করেছিলেন ঠিক তার পরেই এই গভীর ষড়যন্ত্রের শিকাড় হন।

অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান-উতর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের অভিযোগ বিজেপি সমর্থিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। অন্যদিকে এর পরিপ্রেক্ষিতে এই দাবি অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, অভিযুক্ত ব্যক্তিরা বিজেপি কর্মী নন। তৃণমূলেরই কাউন্সিলর-বিরোধী গোষ্ঠী পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে এবং বিজেপির নাম জড়ানোর চেষ্টা করছে।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের