নিজস্ব প্রতিনিধি, দিল্লি: রাজধানীর বুকে আবাসন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল বাঙালি অধ্যাপিকার মৃতদেহ। নিহত মহিলার নাম দেবস্মিতা পাল (৪২)। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
সূত্রের খবর, পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভে একাই থাকতেন দেবস্মিতা। বৃহস্পতিবার সকাল থেকে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনও সাড়া পাননি দিদি দেবারতি। এরপর দুপুরে তিনি বোনের ফ্ল্যাটে পৌঁছন। বাইরে থেকে দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় তাঁর। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই রক্তাক্ত অবস্থায় দেবস্মিতার দেহ দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও হামলা করা হয়ে থাকতে পারে।
যদিও ঘর থেকে কোনও মূল্যবান সামগ্রী খোয়া যায়নি বলে জানা গেছে। ফলে ডাকাতির উদ্দেশ্যে এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন না তদন্তকারীরা। পারিবারিক বা ব্যক্তিগত কোনও কারণ এর পিছনে রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকা দেবস্মিতার অকালমৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষামহলে।
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের