নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ – আসন্ন বকরি ঈদকে সামনে রেখে বাংলাদেশে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক বিরল মহিষকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও জায়গা করে নেওয়া এই মহিষকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন বহু মানুষ।

ঢাকার অদূরে নারায়ণগঞ্জের একটি খামারে থাকা অ্যালবিনো মহিষটির মাথার সোনালি ঢেউ খেলানো চুলের কারণে তার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। অনেকের দাবি, তার চেহারাতেও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কিছুটা মিল রয়েছে। প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটিকে দেখতে প্রতিদিনই ভিড় জমছে খামারে, চলছে সেলফি ও ভিডিও তোলার হিড়িক।

এই ঘটনা প্রসঙ্গে মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা জানান চার বছর বয়সি এই মহিষটিকে তিনি এক বছর আগে কিনেছেন। এই বছর আসন্ন ঈদে সেটির কুরবানী হবে। তিনি এও বলেন মহিষটিকে তিনি খুব মিস করবেন। তবে ঈদুল আজহার অন্যতম বিষয় হল ত্যাগ স্বীকার।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের