নিজস্ব প্রতিনিধি , ছত্তিশগড় - UPSC পরীক্ষার স্বপ্ন পূরণ করতে গিয়ে বহু পরীক্ষার্থী মাঝপথেই থেমে যায়। ব্যর্থতা, মানসিক চাপ, অনিশ্চয়তা অনেক সময় ভেঙে দেয় তাদের আত্মবিশ্বাস। তবে কেউ কেউ সেই কঠিন সময়কেই নিজের সবচেয়ে বড় শক্তি বানিয়ে নিয়ে এগিয়ে চলে। তেমনই এক লড়াইয়ের নাম হল অঙ্কিতা শর্মা। পরপর দুবার ব্যর্থ হওয়ার পরও যিনি নিজের স্বপ্ন ছাড়েননি। বরং জেদের জোরেই পৌঁছে গেছেন সাফল্যের শিখরে।
ছত্তিশগড়ের দুর্গ জেলার মেয়ে অঙ্কিতা ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল। MBA তে গোল্ড মেডেল পাওয়ার পর বড় কর্পোরেট সংস্থায় কাজের সুযোগ আসে তার কাছে। কিন্তু চাকরির নিরাপদ জীবন নয়, দেশের জন্য কাজ করার স্বপ্নই তাকে নিয়ে আসে সিভিল সার্ভিসের পথে। সেই স্বপ্ন নিয়েই শুরু হয় UPSC পরীক্ষার কঠিন প্রস্তুতি।

প্রথমবার মেইনসে ব্যর্থতা, দ্বিতীয়বার প্রিলিমিনারিতে ধাক্কা, পরপর দুটি ব্যর্থতা সহজ ছিল না তার জন্য। দিল্লি ছেড়ে বাড়িতে ফিরে সেলফ স্টাডির মাধ্যমে প্রস্তুতি চালিয়ে যায় অঙ্কিতা। হতাশা কাটিয়ে নিজের ভুল শুধরে নতুন কৌশলে আবার পড়া শুরু করে সে। অবশেষে ২০১৮ সালে ২০৩ র্যাঙ্ক অর্জন করে তিনি ছত্তিশগড়ের প্রথম মহিলা IPS অফিসার হিসেবে ইতিহাস গড়েছে।
বর্তমানে ছত্তিশগড় ক্যাডারের সাহসী IPS অফিসার হিসেবে দায়িত্ব সামলাচ্ছে অঙ্কিতা শর্মা। নকশাল বিরোধী একাধিক সফল অভিযানে তাঁর ভূমিকা তাকে ‘লেডি সিংঘম’ এর পরিচিতি এনে দেয়। কঠিন পরিস্থিতিতেও ধৈর্য আর আত্মবিশ্বাস ধরে রাখলে যে কোনও স্বপ্নপূরণ সম্ভব। সেই অনুপ্রেরণাই জুগিয়েছে এই লড়াকু নারী অঙ্কিতা শর্মা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের