6a6f03b63c3aa_WhatsApp Image 2026-08-02 at 13.26.35
আগস্ট ০২, ২০২৬ দুপুর ০৩:২০ IST

ডুয়ার্সের বুকে ছোট্ট স্বর্গ ঝান্ডি , কম ভিড়ে উপভোগ করুন পাহাড়ের রূপ

নিজস্ব প্রতিনিধি , কালিম্পং - ডুয়ার্সের পাহাড়ি সৌন্দর্যের মাঝে অবস্থিত ছোট্ট গ্রাম ঝান্ডি। যেটি এখন পর্যটকদের কাছে এক আকর্ষণীয় ভ্রমণের স্থান হয়ে উঠেছে। সবুজ জঙ্গল, চা বাগান আর মেঘে ঢাকা পাহাড়ের মনোরম পরিবেশ এই জায়গার অন্যতম আকর্ষণ। শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা দিন শান্তিতে কাটাতে চাইলে এটি হতে পারে একদম উপযুক্ত গন্তব্য। বর্ষার সময় এখানকার প্রকৃতি আরও সতেজ হয়ে ওঠে।

ডুয়ার্সের এই ছোট্ট পাহাড়ি গ্রামটি প্রকৃতির সৌন্দর্যে ভরপুর। চারপাশে ঘন জঙ্গল, পাহাড়ি রাস্তা, পাখির ডাক আর মেঘে ঢাকা পরিবেশ পর্যটকদের মন কেড়ে নেয়। ঝান্ডি থেকে অনেক সময় কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্যও দেখা যায়। যারা নিরিবিলি পরিবেশে প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য এটি হতে পারে দারুণ একটি ভ্রমণ ঠিকানা।

কীভাবে যাবেন ?

কলকাতা থেকে প্রথমে ট্রেনে বা বিমানে নিউ জলপাইগুড়ি (এনজেপি) বা বাগডোগরা পৌঁছতে হবে। এনজেপি থেকে ঝান্ডির দূরত্ব প্রায় ৭৫–৮০ কিলোমিটার। সেখান থেকে গাড়ি ভাড়া করে মেটেলি, চালসা হয়ে ঝান্ডি পৌঁছানো যায়। শিলিগুড়ি থেকেও সরাসরি গাড়ি নিয়ে যাওয়া সম্ভব।

কখন যাবেন ?

ঝান্ডি ঘুরতে যাওয়ার জন্য অক্টোবর থেকে মার্চ মাস সবচেয়ে ভালো সময়। তবে বর্ষার সময় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এখানকার সবুজ প্রকৃতি, মেঘে ঢাকা পাহাড় আর জঙ্গলের সৌন্দর্য এক অন্যরকম অনুভূতি দেয়। বর্ষায় যাওয়ার আগে রাস্তার পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া ভালো।

কত খরচ পড়তে পারে ?

কলকাতা থেকে ২ - ৩ দিনের ঝান্ডি ভ্রমণে মাথাপিছু আনুমানিক ৬ হাজার থেকে ১০ হাজার টাকার মতো খরচ হতে পারে। ট্রেনের টিকিটে প্রায় ৫০০ থেকে ১,৮০০ টাকা খরচ হতে পারে। তারপর এনজেপি থেকে ঝান্ডি যাওয়ার গাড়ি ভাড়ায় প্রায় ৩,৫০০ থেকে ৫,০০০ টাকা খরচ হতে পারে।হোমস্টেতে থাকা আর খাবার মিলিয়ে প্রতিদিন মাথাপিছু প্রায় ১,২০০ থেকে ২,০০০ টাকা ধরতে হবে। কয়েকজন মিলে গেলে গাড়ির খরচ ভাগ হয়ে যাওয়ায় বাজেট কিছুটা কমানো সম্ভব।

কী কী দেখবেন ?

ঝান্ডিতে গেলে পাহাড়ি জঙ্গল, চা বাগান আর বিভিন্ন ভিউ পয়েন্ট ঘুরে দেখা যায়। কাছাকাছি মূর্তি নদী, চাপড়ামারি জঙ্গল, গরুমারা জাতীয় উদ্যানের মতো প্রাকৃতিক সৌন্দর্যের জায়গাগুলিও ঘুরে আসা যায়। ভোরের সময় পাখির ডাক, মেঘে ঢাকা পাহাড় আর শান্ত পরিবেশ এই ভ্রমণের অন্যতম আকর্ষণ।

আরও পড়ুন

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

বর্ষায় প্রকৃতির অপার সৌন্দর্যের হাতছানি , উত্তরবঙ্গের লুকিয়ে থাকা পাহাড়ি রত্ন জৌবাড়ি
আগস্ট ০১, ২০২৬

নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন

মুসৌরির পাশেই লুকিয়ে ল্যান্ডোর , শান্ত পাহাড়ে হারিয়ে যাওয়ার অনন্য এক ঠিকানা
জুলাই ৩১, ২০২৬

নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য

গোয়ার বিখ্যাত সানবার্ন এবার মন্দারমণিতে , সমুদ্রের ধারে জমবে লং উইকএন্ড
জুলাই ৩০, ২০২৬

স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন

অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ! দেরির আড়ালে থাকতে পারে এই সমস্যাগুলি
জুলাই ২৮, ২০২৬

আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি

বরফের শৃঙ্গারে সেজে উঠল এক্তেশ্বর মন্দির , শ্রাবণে দর্শনার্থীদের ভিড়ে মুখর তীর্থক্ষেত্র
জুলাই ২৮, ২০২৬

প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো

কুর্গে পাহাড়ের হাতছানি , সবুজ প্রকৃতির মাঝে খুঁজে নিন শান্তির ঠিকানা
জুলাই ২৭, ২০২৬

শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়

ডুয়ার্সের প্যারেনে সবুজের হাতছানি , নির্জন প্রকৃতির টানে বাড়ছে পর্যটকদের ভিড়
জুলাই ২৬, ২০২৬

ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা

মেঘের দেশে হারিয়ে যাওয়ার ঠিকানা বাগোরা , প্রকৃতির মাঝে মিলবে শান্তির ছোঁয়া
জুলাই ২৫, ২০২৬

নিরিবিলি পরিবেশে ভ্রমণপ্রেমীদের নতুন পছন্দ বাগোরা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের