নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভায় প্রথম জবাবি ভাষণেই অনুপ্রবেশ ইস্যুতে কড়া অবস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রের ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ নীতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি ঘোষণা করেন, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। একইসঙ্গে তিনি আশ্বস্ত করেন, বৈধ ভারতীয় নাগরিকদের অধিকার ও সরকারি সুযোগ-সুবিধা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।
মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আলোচনার জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ' ইতিমধ্যেই ১০ হাজার অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে সীমান্তের ওপারে পুশব্যাক করা হয়েছে। ১২টি হোল্ডিং সেন্টারে আরও ১৮০০ অপেক্ষারত। যাদের নাম সিএএর অধীনে নেই সবাইকে তাড়াব।' তিনি আরও বলেন, ' প্রকৃত ভারতীয় নাগরিকদের কোনও চিন্তার কারণ নেই। তিনি যে ধর্ম বা সম্প্রদায়েরই হোন না কেন, তাদের অধিকার সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।'
পাশপাশি, মুখ্যমন্ত্রী দাবি করেন, সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা শুধুমাত্র বৈধ ভারতীয় নাগরিকরাই পাবেন। অন্নপূর্ণা ভাণ্ডার, বৃদ্ধভাতা, বেকারভাতা, কর্মসংস্থান ও শিক্ষাক্ষেত্রের সরকারি সুযোগ-সুবিধা অবৈধভাবে কাউকে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন। এদিনের বক্তব্যে মুখ্যমন্ত্রী পূর্বের সরকারকেও নিশানা করেন। তিনি বলেন, ' এতদিন ধরে বিএসএফকে জমি দেননি কেন? এই বিধানসভায় দাঁড়িয়ে আগের মুখ্যমন্ত্রী বিএসএফকে কী গালমন্দই না করেছেন। আগে জমিটা দিয়েই নাহয় গালিগালাজ করতেন।'
আগামী ৩০ শে জুন অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে
সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের ইঙ্গিত শুভেন্দুর
বিধানসভায় নিজের ভাষণ থামিয়ে কুণাল ঘোষকে বক্তব্য পেশ করতে দেন শুভেন্দু
রাজ্য পুলিশের ডিজিকে ফোন করেন শুভেন্দু
শুধু আর জি কর নয়, রামপুরহাট, হাঁসখালি প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী
মমতার সময়ের প্রসঙ্গ তুলে বিধানসভায় পাল্টা খোঁচা শুভেন্দুর
শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে
ফিরহাদের জায়গায় মদন মিত্রকে মুখ্য সচেতক হিসেবে চায় মমতা
ঋতব্রত শিবিরে যোগদানের শাস্তি অরূপ - ফিরহাদের
পরে মাঠে নেমে শঙ্কর ঘোষ পরিস্থিতি ঠিক করে
তিন পাতার চিঠিতে একাধিক বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
মমতার পাঠানো তালিকায় চেয়ারপার্সন হিসেবে নিজের নাম দিয়েছেন
মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বিজেপির সদস্যপদ ছেড়েছিলেন অভিনেতা ও কৌতুকশিল্পী শেখর সুমন।
ফিরহাদ-অরূপ-সহ একাধিক নেতাকে শোকজ
তৃণমূলের ফান্ডে আর্থিক অনিয়মের ইঙ্গিত
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল