নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০২৬ সালের গঙ্গা দশহরা পালিত হবে আজ অর্থাৎ ২৫ শে মে সোমবার। পুরাণ মতে, এই শুভ তিথিতেই দেবী গঙ্গার মর্ত্যে আগমন ঘটে। তাই গঙ্গাস্নান, দান ও পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনের। শুভ যোগ ও পুণ্য তিথি ঘিরে সকাল থেকেই বিভিন্ন ঘাটে ভিড়ের সম্ভাবনা রয়েছে।
পঞ্জিকা অনুসারে, ২৫ মে ভোর ৪ টে ৩০ মিনিটে শুরু হবে গঙ্গাদশহরার তিথি এবং ২৬ মে ভোর ৫ টা ১০ মিনিটে তা শেষ হবে। গোটা দিন জুড়ে রবি যোগ থাকায় দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। আজ সমস্ত রাশি জাতক-জাতিকাদের মধ্যে বিশেষ পাঁচ রাশির ভাগ্যে রয়েছে শুভ যোগ।
মেষ রাশি - আজকে সকাল থেকেই কাজে গতি বাড়বে এবং নতুন সুযোগের ইঙ্গিত মিলতে পারে। দীর্ঘদিনের কোনও পরিকল্পনা বাস্তব রূপ পেতে পারে। আর্থিক দিকেও স্বস্তি থাকবে। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মানসিক শান্তি পাবেন।
সিংহ রাশি - দিনের শুরুতেই আত্মবিশ্বাস বাড়বে এবং কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হতে পারে। নতুন সিদ্ধান্ত ভবিষ্যতে লাভ এনে দেবে। কাছের মানুষের সমর্থনও পাবেন।
তুলা রাশি - সকালের দিকে কোনও শুভ সংবাদ মন ভালো করে দিতে পারে। ব্যবসা বা চাকরিতে লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের পরিবেশ আনন্দময় থাকবে এবং সম্পর্ক আরও মজবুত হবে। মানসিক চাপও অনেকটাই কমবে।
ধনু রাশি - নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সোমবার অত্যন্ত শুভ। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়তে পারে। দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনাও তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব ও সম্মান বাড়বে।
মীন রাশি - আজ সকাল থেকেই মানসিক শান্তি বজায় থাকবে। আর্থিক পরিস্থিতির উন্নতির ইঙ্গিত রয়েছে এবং নতুন উপার্জনের পথ খুলতে পারে। শুভ কাজে সহজেই সাফল্য মিলবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় ভালো কাটবে।
মেষ থেকে মীন দিনের গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিন
যুদ্ধ রাশির জন্য রইল আজকের জ্যোতিষমত
আগস্টের প্রথম দিনেই বদলাতে পারে ভাগ্য
ভাগ্যের ইঙ্গিতে আজ বদলাতে পারে অনেক রাশির দিন
আজ সমস্ত রাশির জন্য কেমন কাটবে দিন দেখে নিন
বুধবারের গ্রহ নক্ষত্রের অবস্থানে বদলাচ্ছে বহু রাশির সমীকরণ
পারিবারিক জীবনে আজ রাশির ভাগ্যে কী অপেক্ষা করছে
শিবের আশীর্বাদে কোন রাশির জন্য কী বার্তা রয়েছে
আজ কিছু রাশির জীবনে নিয়ে আসতে পারে নতুন সুযোগ
শনিবারের শুরুতে সমস্ত রাশির জন্য কী বলছে জ্যোতিষশাস্ত্র
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের