নিজস্ব প্রতিনিধি, দিল্লি – আমেরিকায় কোম্পানিগুলিতে বিদেশি কর্মীদের নিয়োগে রাশ টানতে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। H-1B ভিসার ফি ১ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ লক্ষ টাকা) বাড়িয়ে দিয়েছেন তিনি। এরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করল কংগ্রেস।
ভিসা সংক্রান্ত বেশ কয়েকটি প্রতিবেদনের ছবি শেয়ার করে এক্স হ্যান্ডেলে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লিখেছেন, “অত্যন্ত দুর্বল ভারতের প্রধানমন্ত্রী।“ প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, “জন্মদিনে ট্রাম্প প্রশাসন আপনাকে যা উপহার দিয়েছে, তাতে ভারতীয়রা ব্যথিত।“
বর্তমানে H-1B ভিসার জন্য যে ফি দিতে হয় কোম্পানিগুলিকে, তার সঙ্গে ১ লক্ষ মার্কিন ডলার যোগ হবে। বর্তমানে লটারিতে রেজিস্টারের জন্য ২১৫ মার্কিন ডলার এবং তার সঙ্গে আই-১২৯ ফর্মের জন্য ৭৮০ মার্কিন ডলার খরচ হয়। উল্লেখ্য, ১৯৯০ সালে H-1B ভিসা চালু হয় আমেরিকায়। ভিসা মঞ্জুর করা হয় বছরে ৮৫ হাজার জনকে।
কোম্পানিগুলির উদ্দেশ্যে আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন, “আপনি যদি কাউকে প্রশিক্ষণ দিতে চান, তবে আমেরিকানদের দিন। আপনি যদি দক্ষ ইঞ্জিনিয়ার আনতে চান, তাহলে H-1B ভিসার জন্য বছরে ১ লক্ষ ডলার দিন। ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর H-1B ভিসা নিয়ে থাকা কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে আমেরিকায় ফেরার নির্দেশ দিয়েছে মেটা (ফেসবুক, হোয়াট্সঅ্যাপের নিয়ন্ত্রক সংস্থা), অ্যামাজন, মাইক্রোসফ্ট, জেপি মর্গান, টিসিএস, ইনফোসিস, উইপ্রোর মত সংস্থাগুলি।
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের