নিজস্ব প্রতিনিধি, সাহারানপুর - স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের সঙ্গে গাজার সশস্ত্র সংগঠন হামাসকে তুলনা করলেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। তাঁর এমন মন্তব্যের পর বিতর্কের ঝড় উঠেছে। পাল্টা কংগ্রেস সাংসদকে তোপ দেগেছেন বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা।
এক পডকাস্টে হামাসকে ‘জঙ্গি সংগঠন’ বলে মন্তব্য করেন অ্যাঙ্কার। তখনই তীব্র বিরোধিতা করেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। তিনি বলেন, “আপনি এটা কী বলছেন? ভগৎ সিং কী সন্ত্রাসবাদী ছিলেন? আমি একেবারে সঠিক কথা বলছি। হামাস নিজের মাটি রক্ষা করতে লড়াই করছে। ভগৎ সিংও নিজের দেশের মাটি থেকে বিদেশিদের তাড়াতে লড়াই করেছিলেন।“
ইমরান মাসুদ আরও বলেন, “প্যালেস্টাইনের মাটি জোর করে দখল করে রেখেছে ইজরায়েল। আপনার (অ্যাঙ্কার) কাছে হামাস একটি সন্ত্রাসবাদী সংগঠন হতে পারে, কিন্তু আমি মনে করি হামাস নিজের স্বাধীনতার জন্য লড়ছে। আপনি হামাসের হাতে পণবন্দি হওয়া ২৫০ জন মানুষকে দেখছেন, কিন্তু ইজরায়েল যে ১ লক্ষ মানুষকে হত্যা করল তা দেখছেন না।“
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা লিখেছেন, “কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ শহীদ ভগৎ সিংয়ের সঙ্গে হামাসের তুলনা করেছেন। এই ঘটনা সব স্বাধীনতা সংগ্রামীর অপমান। বামপন্থী এবং কংগ্রেস সর্বদা সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে মহিমান্বিত করে গান্ধী পরিবারকে মহান হিসেবে তুলে ধরতে আমাদের বীর স্বাধীনতা সংগ্রামীদের অপমান করে।“
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের