6a26b98d6f46d_IMG-20260608-WA0046
জুন ০৮, ২০২৬ বিকাল ০৬:১৭ IST

জাতীয় দলের পর মুম্বইয়েও ‘সূর্যাস্ত’? সমাজমাধ্যমে তুঙ্গে গুঞ্জন

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দুদিন আগেই ভারতীয় টি-টোয়েন্টি দল ঘোষিত হয়েছে। জাতীয় দল থেকে বাদ পড়েছেন প্রাক্তন অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতীয় দলে তার ফেরা নিয়ে আশঙ্কা তৈরী হয়েছে। এর মাঝেই মুম্বই ইন্ডিয়ান্স দল থেকেও বিদায়ের গুঞ্জন ছড়িয়েছে সমাজমাধ্যমে। সোমবার সকালেই সূর্যকুমারের ইনস্টাগ্রাম থেকে মুম্বই ইন্ডিয়ানস সংক্রান্ত কোন পোস্ট আর দেখা যাচ্ছে না। এই নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা ।

সোমবার সকাল থেকে সূর্যকুমারের ইনস্টাগ্রামে মুম্বই ইন্ডিয়ানস সংক্রান্ত কোন ছবি দেখা যাচ্ছে না। শুধুমাত্র রোহিত শৰ্মা ও মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একটি ছবি আছে। এমনকি মুম্বই ইন্ডিয়ানসকে আনফলোও করেছেন সূর্য কুমার। শুধু মুম্বই নয়, মুম্বইয়ের বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়াকেও আনফলো করেছেন। এরপরই সমাজমাধ্যমে জোর জল্পনা শুরু হয়েছে। তবে কি আগামী আইপিএলে সূর্যকুমারকে অন্য দলে দেখা যেতে পারে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে।

কলকাতা নাইট রাইডার্সের থেকে ২০১৮ সালে মুম্বাই তে আসেন সূর্যকুমার। ২০২৩ সালে সহ অধিনায়ক ও ২০২৫ সালে অধিনায়ক হিসেবে দলকে এগিয়ে নিয়ে যান। চলতি বছরের আইপিলে মুম্বাইয়ের ভরাডুবি হয়েছে। এ বারের আইপিএলে ১৩ ম্যাচে মোট ২৭০ রান করেন সূর্য। ২০.৭৭ গড় ও ১৪৭.৫৪ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। মাত্র দু’টি অর্ধশতরান। খারাপ ফর্মের কারণেই জাতীয় দল থেকে তার নেতৃত্ব চলে গেছে। এরপর মুম্বাই দলের অন্দরে নানা জল্পনা শুরু হয়। অধিনায়ক সূর্য সফল হলেও, ব্যাটার সূর্য একটানা ব্যর্থ। সদ্য শেষ হওয়া আইপিএলেও ছন্দে ছিলেন না তিনি। এরই ফল বোর্ডের সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞদের অভিমত।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের