6937c3aa06855_w-1280,h-720,format-jpg,imgid-01k5xypfgnve888nppmrvcmqf4,imgname-bank-account-1758720638485
ডিসেম্বর ০৯, ২০২৫ দুপুর ০৩:৪৩ IST

ফ্রীতেই খোলা যাবে অ্যাকাউন্ট , থাকবে না কোনও চার্জ , RBI-র নতুন নিয়মে সাধারণ গ্রাহকদের স্বস্তি

নিজস্ব প্রতিনিধি , মুম্বাই- জিরো ব্যালেন্স বা বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট (BSBD) অ্যাকাউন্টধারীদের জন্য বড় সুখবর দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সাধারণ মানুষের ব্যাংকিং সুবিধা আরও সহজ, সাশ্রয়ী এবং কার্যকর করতে RBI BSBD অ্যাকাউন্টে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। নতুন সুবিধাগুলি আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে, যদিও চাইলে ব্যাংকগুলি এর আগেই এই পরিষেবা চালু করতে পারে।


নতুন নিয়মে কী কী সুবিধা থাকছে

RBI-র নির্দেশিকা অনুযায়ী BSBD অ্যাকাউন্ট এখন আরও সহজে ব্যবহার করা যাবে। মাসে সীমাহীন জমা রাখা যাবে এবং কোনও প্রকার বার্ষিক ফি ছাড়াই ATM বা ডেবিট কার্ড ব্যবহার করা যাবে। পাশাপাশি গ্রাহকরা বছরে কমপক্ষে ২৫ পৃষ্ঠার একটি বিনামূল্যে চেকবুক, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং পাসবুক বা মাসিক স্টেটমেন্ট পাবেন।

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে RBI ব্যাংকগুলিকে সাত দিনের মধ্যে এই নির্দেশিকা কার্যকর করার প্রস্তুতি সম্পন্ন করতে বলেছে।

প্রতি মাসে বিনামূল্যে টাকা তোলার নিয়ম বদল

নতুন ব্যবস্থায় BSBD অ্যাকাউন্টধারী প্রতি মাসে অন্তত চারবার বিনামূল্যে টাকা তুলতে পারবেন। এই চারটি লেনদেনের মধ্যে গ্রাহকের নিজস্ব ব্যাংকের ATM সহ অন্যান্য ব্যাংকের ATM থেকেও তোলা অন্তর্ভুক্ত থাকবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল—UPI, NEFT, RTGS, IMPS-এর মতো ডিজিটাল লেনদেনগুলিকে টাকা তোলার সংখ্যার মধ্যে গণনা করা হবে না। ফলে এই লেনদেনের জন্য কোনও অতিরিক্ত চার্জও লাগবে না।

কারা এই সুবিধা পাবেন

বর্তমান BSBD অ্যাকাউন্টধারীরা চাইলে নতুন যুক্ত হওয়া সমস্ত সুবিধা পেতে পারবেন। অন্যদিকে যাদের রেগুলার সেভিংস অ্যাকাউন্ট আছে, তারা কেবলমাত্র তখনই BSBD-তে রূপান্তর করতে পারবেন যদি তাদের অন্য কোনও ব্যাংক অ্যাকাউন্ট না থেকে থাকে।

এই নিয়ম দেশের সব ধরনের ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য—গ্রামীণ ও নগর সমবায় ব্যাংক, স্থানীয় এলাকা ব্যাংক, ক্ষুদ্র অর্থায়ন ব্যাংক, পেমেন্ট ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক।

পরিবর্তনের উদ্দেশ্য

RBI জানিয়েছে, এসব পরিবর্তনের লক্ষ্য হল সাধারণ গ্রাহকের জন্য ব্যাংকিং পরিষেবাকে আরও সহজলভ্য করা এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও শক্তিশালী করা। বিশেষ করে যাদের আয় কম বা যাঁরা নতুন ব্যাংকিং ব্যবস্থায় যুক্ত হচ্ছেন, তাদের জন্য এই নতুন সুবিধাগুলি বড় সহায়ক হবে।

সব মিলিয়ে নতুন নির্দেশিকার ফলে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এখন আরও কার্যকর, সাশ্রয়ী এবং ব্যবহারবান্ধব হতে চলেছে—যা দেশের কোটি কোটি ব্যাংক গ্রাহকের মুখে স্বস্তি এনে দেবে।

আরও পড়ুন

শুক্রবারেই ধাক্কা! ফের কমল রুপোর দাম, দেখে নিন ১৯ জুনের নতুন বাজারদর
জুন ১৯, ২০২৬

 ১৯ জুন ২০২৬-এ রুপোর দামে সামান্য পরিবর্তন দেখা গেছে । 

সোনার দামে নেই বদল, জেনে নিন ১৯ জুনের নতুন বাজার দর
জুন ১৯, ২০২৬

 গতকালের মতোই আজও একই দরে বিক্রি হচ্ছে সোনা

ফের কমল সোনার দাম! দেখে নিন এক নজরে আজকের বাজার দর
জুন ১৮, ২০২৬

 ১৮ জুন ২০২৬-এ সোনার দামে সামান্য পতন লক্ষ্য করা গিয়েছে।

গতকালের তুলনায় রুপোর দাম বৃদ্ধি! দেখে নিন একনজরে
জুন ১৪, ২০২৬

ফের বাড়ল সোনার দাম! দেখে নিন এক নজরে আজকের বাজার দর
জুন ১৪, ২০২৬

স্বস্তি নেই রুপোর বাজারে! আজ আরও বাড়ল দাম
জুন ১৩, ২০২৬

আজ বাজারে রুপোর দাম খানিকটা বেড়েছে

ফের বাড়ল সোনার দাম! দেখে নিন আজকের বাজার দর
জুন ১৩, ২০২৬

আজ বাজারে সোনার দাম সামান্য বৃদ্ধি পেয়েছে

একদিনের ব্যবধানে চমক! জেনে নিন আজকের রুপোর নতুন দর
জুন ১২, ২০২৬

আজ বাজারে রুপোর দাম খানিকটা বেড়েছে

ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ! ফের বাড়ল সোনার দাম
জুন ১২, ২০২৬

আজ বাজারে সোনার দাম সামান্য বৃদ্ধি পেয়েছে

রুপোর দামে বদল! কেনার আগে এক নজরে দেখে নিন আজকের দর
জুন ১১, ২০২৬

আজ বাজারে রুপোর দাম খানিকটা কমেছে

স্বস্তি ফিরল বাজারে! কমল সোনার দাম
জুন ১১, ২০২৬

গতকাল সোনার দাম বেশি ছিল

রুপো কেনার আগে দেখে নিন আজকের দাম! পরে যেন আফসোস না হয়
জুন ১০, ২০২৬

গতকালের তুলনায় আজ বাজারে রুপোর দাম খানিকটা হ্রাস পেয়েছে

ক্রেতাদের মুখে চওড়া হাসি! একদিনে সামান্য কমল সোনার দাম
জুন ১০, ২০২৬

গতকাল সোনার দাম বেশি ছিল

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...