নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - যন্তর মন্তরে জেনজি পড়ুয়াদের আন্দোলন ঘিরে দেশজুড়ে আলোচনা শুরু হয়। আন্দোলনকারীরা শিক্ষাব্যবস্থা, পরীক্ষায় অনিয়ম , তরুণদের ভবিষ্যৎ সংক্রান্ত একাধিক দাবিতে রাস্তায় নামেন। সেই আন্দোলনের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাউত প্রকাশ্যে কড়া প্রতিক্রিয়া জানান। তার মন্তব্য ঘিরে শুরু হওয়া বিতর্ক এখনও থামেনি।

এই বিতর্কের মাঝেই কঙ্গনার বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি কঙ্গনার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। রাখির দাবি, সাংসদ হওয়ার পর মানুষের জন্য কঙ্গনা কী কাজ করেছেন, সেই উত্তর দেশের মানুষ জানতে চান। একইসঙ্গে তিনি বলেন, অন্য কোনও কেন্দ্র থেকে নির্বাচন করলে কঙ্গনা মানুষের সমর্থন নাও পেতে পারেন।

এরপর রাখি ছাত্র আন্দোলন নিয়ে কঙ্গনার মন্তব্যেরও কড়া সমালোচনা করেন। তার বক্তব্য, দেশের তরুণ-তরুণী এবং পড়ুয়াদের নিয়ে অপমানজনক মন্তব্য করা উচিত নয়। ভিডিওতে তিনি কঙ্গনাকে ‘ডাইনি’ বলেও সম্বোধন করেন, যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। পাশাপাশি কঙ্গনার নিরাপত্তা নিয়েও কটাক্ষ করে রাখি বলেন, সাধারণ মানুষের মতো বাইরে বেরোলে তরুণদের শক্তি সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া যাবে।

প্রসঙ্গত, কয়েক দিন আগে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে কঙ্গনা রানাউত জেনজি আন্দোলনকারীদের ভাষা, আচরণের তীব্র সমালোচনা করেছিলেন। তিনি লেখেন, ভাইরাল ভিডিওগুলিতে যে ধরনের ব্যবহার দেখা গেছে তা অত্যন্ত অশোভন। শুধু তাই নয়, আন্দোলনে অংশ নেওয়া তরুণ-তরুণীদের তিনি ‘জেনারেশন গাটার’ বলেও উল্লেখ করেন। তার এই মন্তব্যের পর থেকেই বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়, আর সেই বিতর্কেই এবার প্রকাশ্যে কঙ্গনার বিরুদ্ধে মুখ খুললেন রাখি সাওয়ান্ত।
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
কাজল জানান, ওই মুহূর্তে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তার হাত-পা কাপতে শুরু করে
সৌরভ দাবি করেছিলেন, তার বন্ধুরা নাকি তাকে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির ব্যক্তিগত জীবন আবারও শিরোনামে
অভিনেতা সোহম মজুমদার গত কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন
শ্রীলেখার মতে, একটি ভুলকে কেন্দ্র করে যে মাত্রায় ব্যক্তিগত আক্রমণ চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক
সেই মিছিলে তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সহ একটি পোস্টার দেখা যায়
সৌরভ দাস বন্ধুরা নাকি তাকে তরুণ বয়সের হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন
বারবার টাকা চাইলে আজ কাল বলে বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বলেও সোনম মুভিজ়র অভিযোগ
অসমে প্রথম দফায় দুর্গতদের মধ্যে রান্না করা খাবার , জরুরি প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হচ্ছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের