নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - ২০১৫ সালে তৈরি হওয়া একটি এডুকেশন টেক সংস্থাটি করোনা কালে আরও জনপ্রিয় হয়ে উঠেছিল সকলের কাছে । বাড়ি বসে লেখাপড়ার ক্ষেত্রে এক নতুন দিশা খুলে দেয় বাইজুস। ভারতীয় এই স্টার্টআপ সংস্থাটি অতি অল্প সময়ের মধ্যেই বিশ্বের সবচেয়ে দামি এডটেক স্টার্টআপে পরিণত হয়।
এরপর ২০২২ সালের শেষের দিকে বড়সড় ক্ষতির মুখে পড়ে বাইজুস। এর জেরে শুরু হয় কর্মী ছাঁটাই। কিন্তু তাও স্থিতিশীল হয়ে ওঠেনি সংস্থাটি। বাইজুসের বিরুদ্ধে ঋণখেলাপিরও অভিযোগ ওঠে। তার জল গড়ায় আদালত পর্যন্ত। এমনই দায়ের হওয়া এক মামলায় বাইজুসের প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রনকে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।
২০২৪ সালের এপ্রিল মাস থেকে শুরু হওয়া বাইজুস ঋণসংক্রান্ত মামলা । আদালতের একাধিক নির্দেশ সামান্য করার অভিযোগ বাইজুসের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ৯০ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানাও ধার্য করেছে আদালত।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের