নিজস্ব প্রতিনিধি , উত্তরপ্রদেশ - পাগলা কুকুরের কামড়ে মৃত্যু হয় মহিষের। সেই মহিষের দুধ খাওয়া গ্রামবাসীরা এখন জলাতঙ্কের টিকা নিতে রীতিমত ধুন্ধুমারকাণ্ড শুরু করেছেন। টিকা নেওয়ার জন্য লাইন দিয়েছেন প্রায় ২০০ জন গ্রামবাসী। ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলায়।
সূত্রের খবর , বদায়ুঁর পিপরাউল গ্রামের ঘটনা। গত সপ্তাহের ২৩ ডিসেম্বর গ্রামের একটি অনুষ্ঠানে গ্রামবাসীদের সকলকে মহিষের দুধ থেকে তৈরি রায়তা খাওয়ানো হয়েছিল। কিন্তু দিন কয়েক পর জানা যায়, আগেই একটি কুকুরে কামড়েছিল মহিষটিকে। গ্রামবাসীদের কথায়, অনুষ্ঠানের দিন কয়েক পর মহিষটির শরীরে জলাতঙ্কের উপসর্গ দেখা দেয়। ২৬ ডিসেম্বর মৃত্যু হয় তার। এর পরেই আতঙ্ক ছড়ানোয় সকলে জলাতঙ্কের টিকা নিতে দৌড় দিয়েছেন। শনিবার থেকেই উঝানি স্বাস্থ্যকেন্দ্রে জলাতঙ্কের টিকা নিতে লাইন দিয়েছেন বিপুল সংখ্যক গ্রামবাসী।
এই খবর পাওয়া মাত্রই স্বাস্থ্য দফতরের একটি দল ওই গ্রামে পৌঁছে গ্রামবাসীদের পরামর্শ দেওয়ার পাশাপাশি টিকাও দিয়েছে। দলের প্রধান চিকিৎসক রামেশ্বর মিশ্র জানিয়েছেন , আক্রান্ত পশুর দুধ ফোটানোর পর তা থেকে র্যাবিস ভাইরাসের সংক্রমণ হওয়া কার্যত অসম্ভব। তবে সন্দেহ থাকলে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া এমন কোনো বুড় বিষয় নয়।
ঘটনাপ্রসঙ্গে এক স্থানীয় জানিয়েছেন , "গোটা গ্রামের প্রায় সকলেই ওই দিন ভোজ খেতে গিয়েছিলাম। মহিষের দুধের রায়তাও খেয়েছিলাম। কিন্তু এর মধ্যে কুকুরের কামড়ে মহিষটি মারা যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।’’ আর এক গ্রামবাসী বলেন, "কুকুরে কামড়ানোর পর মহিষটি উন্মাদ হয়ে গিয়েছিল। জলাতঙ্কে তার মৃত্যু হয়। তাই সংক্রমণের ঝুঁকির কথা ভেবে আমরাও টিকা নিতে বাধ্য হয়েছি।"
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...