6a0d51acda53f_IMG_20260520_114514
মে ২০, ২০২৬ দুপুর ১২:৫১ IST

মালদহে কর্মসংস্থানের মেলা! অনুষ্ঠিত হতে চলেছে ক্যারিয়ার ফেয়ার

নিজস্ব প্রতিনিধি , মালদহ - যারা এবার উচ্চ মাধ্যমিক দিয়েছেন মালদহ জেলার মধ্যে তারা ভাবছেন ভালো ক্যারিয়ার তৈরি করার জন্য কোন বিষয় নিয়ে পড়বেন অথবা এখনই ভাল মাইনের চাকরির জন্য কোন প্রফেশনাল কোর্স পড়বেন। এছাড়া কোথায় ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি কোর্স পড়ানো হয় কিংবা প্যারামেডিকেল কোর্স, নার্সিং, হসপিটাল ও হোটেল ম্যানেজমেন্ট কোর্স , হসপিটালিটি ম্যানেজমেন্ট, আই.টি.আই ডিপ্লোমা, বি.বি.এ, বি.সি.এ, হসপিটাল ম্যানেজমেন্ট সফটস্কিলের মত পেশাদার কোর্স পড়ানো হয়। এইসব কোর্সের ভবিষ্যত কেমন তা নিয়ে সরাসরি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে মালদহ ইন্টারেক্টিভ ক্যারিয়ার ফেয়ারের ব্যবস্থা করা হয়েছে।

সারাদেশে রাজ্য কেন্দ্রীয় সরকারের চাকরির প্রেক্ষাপট এখন পুরোপুরি বদলাচ্ছে। সরকারি ও বেসরকারি কোন ক্ষেত্রে চাকরির সুযোগ বাড়ছে, আগামী দিনে কোন চাকরি উন্নতি সোপান হয়ে উঠবে, আর সেজন্য কীভাবে নিজেকে তৈরি করে নিতে হবে, তার গাইডেন্স দেওয়া হবে এই ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে। মালদহ জেলা শহরের সাহাপুরের লাগুয়া বিএম গ্র্যান্ড হোটেল ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। ২৯, ৩০ মে শুক্রবার, শনিবার এই দুই দিন অনুষ্ঠিত হতে চলেছে ক্যারিয়ার ফেয়ার। ২ দিনের এই ক্যারিয়ার ফেয়ারে নানা শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানরা জানাবেন মাধ্যমিক,উচ্চমাধ্যমিক বা ডিগ্রী কোর্স পাস করার পর কোন সরকারি চাকরির পরীক্ষা দেওয়া যায়। কীভাবে সেই পরীক্ষায় সফল হওয়া যায়। পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয় সবকিছুই।

সারা দেশের প্রথম সারির ডিগ্রি, ডিপ্লোমা, আইটিআই, নার্সিং, প্যারামেডিকেল, এগ্রিকালচার সহ অন্যান্য টেকনিক্যাল ও নন টেকনিক্যাল কলেজ আর সরকারি চাকরির কোচিং ইনস্টিটিউটের আউটলেট। এছাড়া বিভিন্ন পেশা কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষার কোচিং কোথায় পড়ানো হয় তার খোঁজখবরও দেওয়া হবে এই ক্যারিয়ার ফেয়ারে। বিনা খরচচে এমন সুবর্ণ সুযোগ আর পাওয়া যাবে না। ২ দিনের এই ক্যারিয়ার ফেয়ার যে কেউ আসতে পারেন। কোন রকম প্রবেশ মূল্য নেই। উপরন্তু থাকছে ফ্রি গিফট ও টিফিনের ব্যবস্থা। এখনই আগাম নাম নথিভুক্ত করার জন্য, ক্যারিয়ার ফেয়ার নিয়ে বিস্তারিত জানতে ফোন করুন : ৬২৯১৬৮৪৯৪৩ ।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের