69f3122dc83a4_IMG_20260430_135549
এপ্রিল ৩০, ২০২৬ দুপুর ০৪:৩৪ IST

মালদহে অনুষ্ঠিত হতে চলেছে ২ দিনের ইন্টারেক্টিভ কেরিয়ার ফেয়ার

নিজস্ব প্রতিনিধি , মালদহ - মালদহ জেলায় এবার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারা ভালো কেরিয়ার তৈরি করার জন্য কোন বিষয় নিয়ে পড়বেন অথবা এখনই ভালো মাইনের চাকরির জন্য কোন প্রফেশনাল কোর্স পড়বেন, তা নিয়ে ভাবছেন? এছাড়া, কোথায়  ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি কোর্স পড়ানো হয় কিংবা প্যারামেডিকেল কোর্স, নার্সিং, হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স, আই.টি.আই, ডিপ্লোমা, বি.বি.এ, বি.সি.এ, হসপিটাল ম্যানেজমেন্ট, অ্যানিমেশন, কোডিং, ওয়েব ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাগ্রিকালচার, সফ্টস্কিলের মতন পেশাদার কোর্স পড়ানো হয় আর এইসব কোর্সের ভবিষ্যতে বা কেমন তা নিয়ে সরাসরি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতেc।

সারাদেশে ও রাজ্যে কেন্দ্রীয় সরকারের চাকরির প্রেক্ষাপট এখন পুরোপুরি বদলাচ্ছে। সরকারি ও বেসরকারি কোন ক্ষেত্রে চাকরি সুযোগ বাড়ছে, আগামী দিনে কোন চাকরির উন্নতি সোপান হয়ে উঠবে আর সেই জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করতে হবে তারই গাইডেন্স দেওয়া হবে কেরিয়ার ফেয়ার থেকে।

২৯ ও ৩০ শে মে, শুক্রবার ও শনিবার মালদহ জেলা শহরের সাহাপুরের লাগোয়া বি.এম গ্র্যান্ড হোটেলে কেরিয়ার ফেয়ার হচ্ছে।

২ দিনের এই কেরিয়ার ফেয়ারে নানা শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানরা জানাবেন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা ডিগ্রী কোর্স পাশ করার পর কোন সরকারি চাকরির পরীক্ষা দেওয়া যায় কীভাবে সেসব পরীক্ষার প্রস্তুতি নিতে হয়। সেই সকল পরীক্ষায় সফল হওয়া যায়। পাশাপাশি বাজারে চাহিদা অনুযায়ী কোন পেশাদার বা বৃত্তিমূলক কোর্স, কম কোর্স ফীতে, কোথা থেকে পড়া যায়, কোথা থেকে কিভাবে উজ্জ্বল ক্যারিয়ার গড়া যায়, কোর্স পড়ার জন্য কিভাবে ব্যাংক থেকে ঋণ পাবেন এসব নানা জরুরী তথ্যের পরামর্শ দেওয়া হবে। থাকছে রাজ্য, দেশের প্রথম সারির ডিগ্রি, ডিপ্লোমা, আই.টি.আই, নার্সিং, প্যারামেডিকেল, অ্যাগ্রিকালচার সহ অন্যান্য টেকনিক্যাল ও নন টেকনিক্যাল কলেজ আর সরকারি চাকরির কোচিং ইনস্টিটিউটের আউটলেট। এছাড়াও থাকছে বিভিন্ন পেশাগত কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষার কোচিং কোথায় পড়ানো হয়, তার খোঁজখবর। বিনা খরচায় এইরকম সুবর্ণ সুযোগ আর পাওয়া যাবে না। ২ দিনের এই কেরিয়ার ফেয়ারে যে কেউ অংশগ্রহণ করতে পারেন। কোনরকম প্রবেশ মূল্য নেই। উপরন্তু থাকছে ফ্রি গিফট ও টিফিনের ব্যবস্থা। এখনই আগাম নাম নথিভুক্ত করার জন্য আর কেরিয়ার ফেয়ার নিয়ে বিস্তারিত জানার জন্য ফোন করুন এই নাম্বারে : ৬২৯১৬৮৪৯৪৩ ।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের