নিজস্ব প্রতিনিধি, দিল্লি - এবার খোদ মোদি রাজ্যে দুর্নীতির অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নির্বাচনী তহবিল থেকে কোটি কোটি টাকা উধাও। এমনটাই অভিযোগ তুলেছেন তিনি। রাহুলের প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশন।
সোশ্যাল মিডিয়ায় এক প্রতিবেদন শেয়ার করে রাহুল গান্ধী লিখেছেন, ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষের মধ্যে বেনামে নিবন্ধিত ১০টি রাজনৈতিক দল ৪,৩০০ কোটি টাকা অনুদান পেয়েছে গুজরাতে। সেই সময়ে, ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং ২০২২ সালের গুজরাত বিধানসভা নির্বাচন হয়েছে। এই ৩ নির্বাচন মিলিয়ে ১০টি দল ৪৩ জন প্রার্থী দিয়েছিল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ১০ টি দলের অডিট রিপোর্টের মধ্যে গড়মিল রয়েছে। নির্বাচনী প্রতিবেদনে দেখানো হয়েছে, তিনটি নির্বাচন মিলিয়ে তারা মাত্র ৩৯.০২ লক্ষ টাকা খরচ করেছে। কিন্তু অডিট রিপোর্ট অনুযায়ী খরচ করা হয়েছে ৩,৫০০ কোটি টাকা।
রাহুল গান্ধীর অভিযোগ, ‘গুজরাতে কিছু বেনামী দল আছে, যাদের নাম কেউ শোনেনি, কিন্তু তারা ৪,৩০০ কোটি টাকার অনুদান পেয়েছে! খুব কম ক্ষেত্রেই এই দলগুলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে অথবা নির্বাচনের জন্য অর্থ ব্যয় করেছে। এই হাজার হাজার কোটি টাকা কোথা থেকে এসেছে? কে এগুলো দিচ্ছে? আর সেই টাকা গেলই বা কোথায়? নির্বাচন কমিশন কি তদন্ত করবে, নাকি এখানেও হলফনামা চাইবে? নাকি আইনই বদলে দেবে, যাতে এই তথ্যও গোপন করা যায়?”
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা