নিজস্ব প্রতিনিধি, মির্জাপুর - মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৪ জনের। এই মর্মান্তিক ঘটনা শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, মির্জাপুরের চুনার জংশনে চোপান-প্রয়াগরাজ এক্সপ্রেস থেকে নেমেছিলেন ৪ যাত্রী। তাঁরা প্ল্যাটফর্মে না মেনে উল্টো দিক থেকে নামেন। সেই সময় আচমকা পাশের লাইন দিয়ে দ্রুত গতিতে আসে হাওড়া-কালকা এক্সপ্রেস। এর জেরে মৃত্যু হয় ৪ জনের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাবিনেট মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল জানিয়েছেন, “আজ মির্জাপুর সংসদীয় আসনের চুনার রেলওয়ে স্টেশনে হৃদয়বিদারক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমি জেলা কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছি যাতে ত্রাণকাজ দ্রুত করা যায়। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা যায়। এই মর্মান্তিক সময়ে শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমি ঈশ্বরের কাছে প্রয়াত আত্মার শান্তি কামনা করি।“
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের