নিজস্ব প্রতিনিধি, উত্তরপ্রদেশ - রবিবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। তীর্থযাত্রীদের ট্রাক্টরের সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। দুর্ঘটনায় কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত কমপক্ষে ৪৩। পলাতক ট্রাক চালক।
সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে এদিন রাত প্রায় ২টো ১০ মিনিট নাগাদ বুলন্দশহর এবং আলিগড়ের সীমানায় আরনিয়া বাইপাসে। ট্রাক্টরের মধ্যে ছিলেন ৬১ জন তীর্থযাত্রী। কাসগঞ্জ থেকে রাজস্থানে জহরপীরে তীর্থ করতে যাচ্ছিলেন তাঁরা। তীর্থযাত্রী বোঝাই ট্রাক্টরটিকে পিছনে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও উদ্ধারকারী দল। আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আলিগড় মেডিক্যাল কলেজ, বুলন্দশহর জেলা হাসপাতাল এবং খুরজার কৈলাশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাকি আহতরা। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করেছেন জেলাশাসক, এসএসপি এবং অন্যান্য কর্মকর্তারা। বুলন্দশহরের এসএসপি দীনেশ কুমার সিং জানিয়েছেন, আহতদের মধ্যে ৩ জন ভেন্টিলেটরে রয়েছেন। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদের দেহ।
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের