নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সুন্দরবনের গভীর অরণ্যে মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করতে গিয়ে প্রতি বছর বাঘের হামলায় বহু মৎস্যজীবীর মৃত্যুর ঘটনা ঘটছে। কখনও সরকারি ক্ষতিপূরণ মিলছে, আবার কখনও বৈধ কাগজপত্র না থাকায় পরিবারগুলিকে পোহাতে হচ্ছে চরম হয়রানি। এমন অবস্থায় মৎস্যজীবীদের সুস্থ ভাবে ঘরে ফেরাতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো বনফুল নামক মধু কোম্পানি। দক্ষিণ ২৪ পরগণার বন দফতরের সহায়তায় মধু সংগ্রহের মধ্যে দিয়েও বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করছে বনফুল নামক মধু কোম্পানি।

মৎস্যজীবীদের উদ্দেশ্যে বিকল্প একটি কর্মসংস্থান প্রকল্প, যা সমবায়ের মাধ্যমে মৌমাছি পালন ও বৈজ্ঞানিক উপায়ে মধু উৎপাদন করা হয়। ‘বনফুল’ নামে বাজারজাত করা হচ্ছে এই মধু, যা বর্তমানে এলাকার বহু পরিবারের জীবিকা ও নিরাপত্তার নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠছে।

বনফুল কোম্পানির একজন কর্মী জানান ," সুন্দরবনের চুলকাঠি, বনি ক্যাম্প, কলস ক্যাম্পসহ একাধিক বিট অফিস সংলগ্ন এলাকায় বসানো হয়েছে মৌমাছির বাক্স। এখান থেকেই স্থানীয়রা সংগ্রহ করছেন মধু। পরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেই কাঁচা মধু শোধন করে পরিষ্কার, বিশুদ্ধ অবস্থায় বোতলবন্দি করে বাজারে পৌঁছানো হয়, লেবেলিং করে তা বিক্রির উপযুক্ত করে তুলে তারপরেই বিক্রি করা হয় ‘বনফুল’ ব্র্যান্ড নামে। অত্যন্ত সুপরিচিতি লাভ করেছে এই মধু। যেসব মৎস্যজীবীরা বাঘের ভয়ে শীতকালে নদীর ধরে , জঙ্গলে যেতে পারে না, তারা অনেকেই এই কাজে অংশগ্রহণ করেছে ।"

আজ সোনার দামে সামান্য বৃদ্ধি
এক নজরে দেখে নিন নতুন রেট
গতকালের তুলনায় আজ বদলেছে রুপোর দাম
গতকালের তুলনায় আজ ঊর্ধ্বমুখী সোনার দাম
গতকালের তুলনায় আজ কিছুটা বেড়েছে সোনার বাজারদর
গতকালের তুলনায় আজ রুপোর দামে হালকা ঊর্ধ্বগতি
রুপোর সর্বশেষ দাম জেনে নিন
গয়না কিনতে গেলে বাড়তি খরচ
নতুন বাজারদর দেখে পরিকল্পনা করুন
আজ রুপোর দামে সামান্য পতন
বাজারে রুপোর দাম কিছুটা কমেছে
দেখে নিন সর্বশেষ বাজারদর
নতুন কোনো মূল্য পরিবর্তন নেই
বাজারে নেই কোনো দামের হের ফের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের