69db23507a00a_WhatsApp Image 2026-04-12 at 10.01.37
এপ্রিল ১২, ২০২৬ দুপুর ১২:৪১ IST

মুম্বাইয়ের মঞ্চে সিকিমের জয়জয়কার , মর্যাদাপূর্ণ আম্বেদকর নোবেল অ্যাওয়ার্ডে ভূষিত সুশীলা সুব্বা

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সমাজসেবা আর নারী শক্তির ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করে নজর কাড়ছেন সমাজকর্মী সুশীলা সুব্বা। নারীদের আত্মনির্ভর করা আর পিছিয়ে পড়া মানুষদের সুরক্ষায় তাঁর কাজ আজ সর্বস্তরে প্রশংসিত। সম্প্রতি মুম্বাইয়ের এক বড় অনুষ্ঠানে সমাজসেবার জন্য সুশীলা সুব্বাকে একটি বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে। তার এই সম্মানের হাত ধরে সিকিমের নাম আজ সারা দেশের কাছে নতুন করে উজ্জ্বল হয়ে উঠল। এমনকি নারী শক্তির জয়গান গেয়ে তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন।  

সুশীলা সুব্বার জন্ম আর বেড়ে ওঠা সিকিমের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে। তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন নামচির ঐতিহ্যবাহী তাশি নামগিয়াল একাডেমি থেকে। এরপর উচ্চশিক্ষার জন্য কলকাতায় এসে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করে  দীর্ঘ ১৩ বছর তিনি নামচিতে ডিফেন্স আইনজীবী হিসেবে কাজ করেন। এরপর কাজের দক্ষতা দিয়ে সুশীলা সুব্বা নামচি বার অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন।

পরবর্তীতে তিনি সিকিমের ফাস্ট ট্র্যাক কোর্টে প্রথম পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হন। বর্তমানে সুশীলা সুব্বা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের সিকিম বোর্ডের মহিলা সভাপতি পদে দায়িত্ব সামলাচ্ছেন। তিনি মূলত পাহাড়ের প্রান্তিক নারীদের আইনি অধিকার রক্ষা আর তাঁদের স্বনির্ভর করার জন্য অবিরাম কাজ করে চলেছেন। নারী পাচার আর গৃহস্ত নির্যাতিতার শিকার মহিলাদের আইনি আর মানসিক সহায়তা প্রদানে সুশীলা সুব্বা সবসময় তৎপর থাকেন।

সমাজসেবা আর নারী ক্ষমতায়নে তার অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মান দেওয়া হয় তাঁকে। সপ্তম বি এ এনএ অ্যাওয়ার্ডস এবং হিউম্যান রাইটস কনক্লেভ অনুষ্ঠানে সুশীলা সুব্বাকে 'Dr. Babasaheb Ambedkar Nobel Award 2026'  প্রদান করে সম্মানিত করা হয়েছে। জুহুতে অবস্থিত Sea Princess হোটেলে ৯ই এপ্রিল এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সুশীল সুব্বার পাওয়া এই স্বীকৃতি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ লড়াইয়ের এক উজ্জ্বল প্রতিফলন। সমস্ত বাধা উপেক্ষা করে নিজের কাজের মাধ্যমে সুশীলা সুব্বা প্রমাণ করেছেন যে ইচ্ছাশক্তি থাকলে সমাজ পরিবর্তন করা সম্ভব হয়।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের