নিজস্ব প্রতিনিধি , ভোপাল - ফের নারকীয় হত্যাকাণ্ড মধ্যপ্রদেশে। নাবালককে হাতুড়ি দিয়ে থেঁতলে খুন করে তার মাংস ভক্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশে। এমনকি নাবালকের রক্তপান করারও অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , মৃত কিশোরের নাম ভরত বিশ্বকর্মা। বয়স আনুমানিক ১৬ বছর। বৃহস্পতিবার দুপুরে সে তার দিদির শ্বশুরবাড়িতে একটি অনুষ্ঠানে যাচ্ছিল। মাঝপথে গুড্ডা প্যাটেল নামে এক যুবক তার উপর হঠাৎ চড়াও হয়। পিছন থেকে লোহার রড দিয়ে ভরতের মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। তারপরই ভরতের উপর ফের হামলা চালানো হয়। প্রকাশ্যে ভরতকে হাতুড়ি দিয়ে ক্রমাগত আঘাত করেন গুড্ডা। থেঁতলে যায় নাবালকের শরীরের একাধিক অংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপরই নিহতের শরীরের রক্ত পান করতে থাকেন গুড্ডা। শুধু তা-ই নয়, ধারালো অস্ত্র দিয়ে নাবালকের শরীরের বিভিন্ন স্থান থেকে মাংস কেটে তা ভক্ষণ করেন ওই যুবক।
এরপর চম্পট দেওয়ার চেষ্টা করলে তাকে ধরে ফেলেন গ্রামবাসীরা। এরপর পুলিশে খবর দিলে তারা গ্রেফতার করে অভিযুক্তকে। গ্রামবাসীদের ওপরও আক্রমণ করার চেষ্টা করেন তিনি। তাকে হেফাজতে নিয়ে রাতভর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ঘটনায় ভীষণই আতঙ্কিত এলাকাবাসী। শোকের ছায়া নেমে এসেছে কিশোরের পরিবারে।
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের