নিজস্ব প্রতিনিধি, মেরঠ – চলতি বছরের মার্চে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত হত্যাকাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছিল দেশজুড়ে। গ্রেফতার করা হয়েছিল সৌরভ রাজপুতের স্ত্রী মুসকান রস্তোগী ও তাঁর প্রেমিক সাহিল শুক্লকে। জেলবন্দি রয়েছেন তাঁরা। রবিবার রাতে কন্যা সন্তানের জন্ম দিলেন জেলবন্দি মুসকান।
সংবাদমাধ্যমকে মেরঠের জেল সুপার বীরেশ রাজ শর্মা জানিয়েছেন, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ প্রসবযন্ত্রণা ওঠে মুসকান রস্তোগীর। লালা লাজপত রাই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। মুসকানের চিকিৎসক সাকুন সিং জানিয়েছেন, কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মুসকান। সুস্থ আছে মা এবং সন্তান।
জেল সুপার বীরেশ রাজ শর্মা জানান, সন্তানপ্রসবের কথা মুসকানের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ দেখতে আসেনি। মুসকানের পরিবার সূত্রে খবর, তাদের কন্যার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করছে তারা। দিন কয়েক আগে মুসকানের বাবা প্রমোদ রস্তোগী জানিয়েছিলেন, “এই শহরে যন্ত্রণার অনেক স্মৃতি রয়েছে। সেই স্মৃতি ভুলে নতুন করে আবার জীবন শুরু করতে চাই।“
উল্লেখ্য, খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে হত্যা করেছিল স্ত্রী মুসকান রস্তোগী। হত্যার পর দেহ টুকরো করে নীল ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মুখ বন্ধ করে দিয়েছিল। এই হত্যাকাণ্ডে মুসকানকে সাহায্য করেছিল তাঁর প্রেমিক সাহিল শুক্ল।
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের