নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বর্তমান সময়ে বলপেন এমন একটি পণ্য, যার চাহিদা কখনোই কমে না। স্কুল, অফিস, দোকান বা ব্যক্তিগত কাজে বলপেনের প্রয়োজন প্রতিদিনই হয়। তাই বলপেন তৈরির ব্যবসা খুব ছোট পরিসরে শুরু করেও ধীরে ধীরে বড় করা সম্ভব। বিশেষ করে যারা অল্প পুঁজিতে স্বল্প জায়গায় একটি ক্ষুদ্র শিল্প স্থাপন করতে চান, তাদের জন্য ম্যানুয়াল বলপেন তৈরির ব্যবসা একটি চমৎকার বিকল্প।
বলপেন তৈরির প্রক্রিয়া - ম্যানুয়াল সিস্টেমে বলপেন তৈরিতে শ্রম বেশি লাগে, তবে এতে মেশিনের খরচ অনেক কম। সাধারণত বলপেনের অংশগুলো (বডি, রিফিল, ক্যাপ, স্প্রিং ইত্যাদি) বাজার থেকে প্রস্তুত অবস্থায় কেনা যায়। এগুলো হাতে জোড়া লাগিয়ে এবং কালি ভর্তি করে সম্পূর্ণ বলপেন তৈরি করা হয়।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সামগ্রী -
1. ম্যানুয়াল Ink Filling Machine – রিফিলে কালি ভর্তি করার জন্য (হাতে চালিত, ছোট আকারের)।
2. Assembly Stand / Table – বলপেনের অংশগুলো জোড়া লাগানোর জন্য।
3. Hand Sealer বা প্যাকেট সিলার– প্যাকেজিংয়ের জন্য।
4 . মাপজোখের স্কেল, বোতল, ট্রে ইত্যাদি – সাধারণ সহায়ক সরঞ্জাম।
প্রয়োজনীয় কাঁচামাল
প্লাস্টিক বলপেন , বডি বা রিফিল টিউব, কালি (Ink), নিডল টিপ, স্প্রিং ও ক্যাপ , প্যাকেট বা বক্স
আনুমানিক খরচ ( ছোট ইউনিটের জন্য)
খরচের ধরন আনুমানিক খরচ (টাকা)
ম্যানুয়াল ফিলিং মেশিন - ১০,০০০ – ১৫,০০০
কাঁচামাল (প্রথম লট) - ১০,০০০ – ১৫,০০০
টেবিল, প্যাকেট, সরঞ্জাম - ৩,০০০ – ৫,০০০
অন্যান্য খরচ - ২,০০০
মোট পুঁজি ২৫,০০০ – ৩৫,০০০ টাকা
লাভের হিসাব
১টি বলপেন তৈরির মোট খরচ (কাঁচামাল + কালি + প্যাকেট) ≈ ১.২০ – ১.৫০ টাকা
পাইকারি বিক্রয়মূল্য ≈ ২.৫০ – ৩.০০ টাকা
প্রতি পেনে লাভ ≈ ১.০০ – ১.৫০ টাকা
যদি প্রতিদিন ৫০০টি পেন তৈরি ও বিক্রি করা যায়
দৈনিক লাভ ≈ ৫০০ – ৭৫০ টাকা
মাসিক লাভ ≈ ১৫,০০০ – ২০,০০০ টাকা
ধীরে ধীরে উৎপাদন বাড়ালে এবং নিজের ব্র্যান্ড তৈরি করলে এই আয় দ্বিগুণ বা তারও বেশি হতে পারে। পরবর্তী কালে অটোমেটিক মেশিন নিলে সেক্ষেত্রে ৮০০০০ - ১৩০০০০ টাকা খরচ পড়বে । সেক্ষেত্রে দৈনিক ১৫০০ - ২০০০ পেন তৈরি সম্ভব
বিপণন কৌশল
স্থানীয় স্টেশনারি দোকানে সরাসরি সরবরাহ।
স্কুল, কলেজ, অফিসে বাল্ক অর্ডার নেওয়া।
হাট-বাজারে নিজের নামে স্টল বা টেবিল বিক্রয়।
অনলাইন বিক্রয় (Facebook, mesho ইত্যাদি)।
অল্প পুঁজিতে ম্যানুয়াল বলপেন তৈরির ব্যবসা একটি সহজ, ঝুঁকিমুক্ত ও লাভজনক ক্ষুদ্র শিল্প। এতে মেশিনের খরচ খুব কম, স্থান প্রয়োজনও অল্প—নিজের ঘরের এক কোণ থেকেও শুরু করা সম্ভব। নিয়মিত উৎপাদন ও বিক্রির মাধ্যমে আপনি স্বল্প সময়েই একটি স্থায়ী আয় তৈরি করতে পারেন এবং ভবিষ্যতে স্বয়ংক্রিয় মেশিনে বিনিয়োগ করে ব্যবসাটি বড় আকারে নিতে পারেন।
আজ সোনার দামে সামান্য বৃদ্ধি
এক নজরে দেখে নিন নতুন রেট
গতকালের তুলনায় আজ বদলেছে রুপোর দাম
গতকালের তুলনায় আজ ঊর্ধ্বমুখী সোনার দাম
গতকালের তুলনায় আজ কিছুটা বেড়েছে সোনার বাজারদর
গতকালের তুলনায় আজ রুপোর দামে হালকা ঊর্ধ্বগতি
রুপোর সর্বশেষ দাম জেনে নিন
গয়না কিনতে গেলে বাড়তি খরচ
নতুন বাজারদর দেখে পরিকল্পনা করুন
আজ রুপোর দামে সামান্য পতন
বাজারে রুপোর দাম কিছুটা কমেছে
দেখে নিন সর্বশেষ বাজারদর
নতুন কোনো মূল্য পরিবর্তন নেই
বাজারে নেই কোনো দামের হের ফের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের