নিজস্ব প্রতিনিধি , দিল্লি - অপারেশন সিঁদুর নিয়ে বড় তথ্য সামনে আনল কেন্দ্র। এই সামরিক অভিযানে শহিদ হওয়া ৬ ভারতীয় সেনাকর্মীর নাম প্রথমবার প্রকাশ করা হল। এতদিন তাঁদের পরিচয় সরকারিভাবে জানানো হয়নি। সম্প্রতি ‘আর্মি ওয়ার মেমোরিয়াল’-এর সরকারি ওয়েবসাইটে সেই তথ্য প্রকাশিত হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরস্ত্র নাগরিক নিহত হন। তদন্তে জানা গেছে, হামলার পিছনে ছিল লস্কর-ই-তইবার ছায়া সংগঠন টিআরএফ। ওই ঘটনার জবাব দিতেই ৭ মে ভোররাতে শুরু হয় অপারেশন সিঁদুর। ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে একযোগে হামলা চালায়। সেই অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় জঙ্গি সংগঠনগুলির।
এরপর ভারতের সীমান্তবর্তী এলাকা ও একাধিক সেনাঘাঁটিকে লক্ষ্য করে পালটা আক্রমণ শুরু করে পাকিস্তান। ভারতও জোরালো প্রত্যাঘাত করে। প্রতিরক্ষা সূত্রের দাবি, ভারতীয় বাহিনীর পালটা অভিযানে পাকিস্তানের অন্তত ১১টি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। পাশাপাশি ১০০-রও বেশি জঙ্গি ও ৩৫ থেকে ৪০ জন পাক সেনা নিহত হয়। পরে ইসলামাবাদের অনুরোধে সংঘর্ষবিরতিতে সম্মত হয় দিল্লি।
অভিযানের বর্ষপূর্তির কিছুদিন পর এবার প্রকাশ্যে আনা হয়েছে শহিদদের নাম। তাঁদের মধ্যে রয়েছেন সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুড মুরলি নায়েক হাবিলদার সুনীল কুমার সিং। এছাড়াও শহিদ হন ভারতীয় বায়ুসেনার সার্জেন্ট সুরেন্দ্র কুমার। 'আর্মি ওয়ার মেমোরিয়াল'-এর ২০২৫ সালের ৩ডি স্মারক প্রাচীরে তাঁদের নাম যুক্ত করা হয়েছে। দেশের জন্য প্রাণ উৎসর্গ করা অন্যান্য বীর সেনাদের নামও সেখানে স্থান পেয়েছে।
এতদিন পর্যন্ত অপারেশন সিঁদুরে শহিদ হওয়া জওয়ানদের পরিচয় প্রকাশ করেনি কেন্দ্র। এই প্রথম সরকারিভাবে তাঁদের নাম সামনে আনা হল। প্রতিরক্ষা মহলের মতে, পহেলগাঁও হামলার জবাবে চালানো অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক অভিযান ছিল অপারেশন সিঁদুর। এক বছর পর শহিদদের পরিচয় প্রকাশ্যে আসায় তাঁদের আত্মত্যাগের কথা নতুন করে স্মরণ করছে দেশ।
আর্মি ওয়ার মেমোরিয়ালের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, অপারেশন সিঁদুরে শহিদ হওয়া ৬ সেনাকর্মীর নাম ২০২৫ সালের স্মারক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সেনাবাহিনী ও দেশের বিভিন্ন মহল।
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের