নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাজ্যের পালাবদলের পর থেকেই অগ্নি নিরাপত্তা ও জরুরি পরিষেবা আরও শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে।সেই আবহেই শনিবার সকালে অসম বাংলা সীমান্তের অসম তিন আলী মোড় সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে একের পর এক দোকান।আগুনে পুড়ে ছাই হয়ে যায় অন্তত ৬টি দোকান।প্রাথমিকভাবে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে অসম তিন আলী মোড় সংলগ্ন এলাকায় হঠাৎই একটি দোকানে আগুন দেখতে পান বাসিন্দারা।মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুবড়ি ও বক্সিরহাট দমকলের দুটি ইঞ্জিন। পাশাপাশি যায় পুলিশও।দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।ঠিক কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল কর্তৃপক্ষ।
ঘটনা প্রসঙ্গে এক প্রতক্ষদর্শী বলেন,'শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে।৬ টা দোকান পুড়েছে।রাকেশ,জগদীশ,রাজু সাহা এদের দোকান পুড়ে গেছে।প্রায় ১২ থেকে ১৩ লক্ষ টাকার মাল পুড়েছে'।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের