নিজস্ব প্রতিনিধি , চণ্ডীগড় - প্রেম করে বিয়ের পর পণ চেয়ে স্ত্রীর ওপর নৃশংস অত্যাচার শুরু করেছিলেন। পণ না পেয়ে চার মাসের মাথায় স্ত্রীকে বিষ দিয়ে হত্যা করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতারের পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিয়ানায়।
সূত্রের খবর , মৃতার নাম কাজল শর্মা। তিনি একটি নার্সিংহোমে নার্স হিসাবে কর্মরত ছিলেন। সেখানে রেডিওলজিস্ট হিসাবে যোগ দেন গাজিয়াবাদের বাসিন্দা অরুণ শর্মা। কথা বলতে বলতে একসময় দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। সম্পর্ককে পরিণতি দিতে গত নভেম্বর মাসে বিয়ে করেন তাঁরা। এরপর কয়েক মাস যেতে না যেতেই ভাঙন। পণের দাবি তুলে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালাতে থাকে স্বামী। কাজলের বাপের বাড়িতেও ঝামেলা হয় দু'জনের।
মদ্যপ অবস্থায় মারধর করার অভিযোগ ওঠে যুবকের বিরুদ্ধে।গত ১৮ ই মার্চ কথা বলবেন বলে কাজলকে বাড়ির গেটের সামনে ডাকেন অরুণ। তার কিছুক্ষণ পর যুবতীকে সিঁড়ির কাছে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর নাক থেকে রক্ত বেরোতে দেখেন পরিবারের সদস্যরা। দ্রুত কাজলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
পরিবারের দাবি , অরুণ কাজলকে বিষ দিয়ে হত্যা করেছে। কাজলের টয়লেট থেকে একটি সিরিঞ্জ পাওয়া গেছে। বলে জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে খুনের কথা স্বীকার করেন অভিযুক্ত। তবে মেডিকেল রিপোর্টের পর আসল কারণ জানা যাবে বলে দাবি পুলিশের।
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের