নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দেশের নির্বাচিত সরকারের কেন্দ্র, রাজ্যের প্রধান হিসেবে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করার নজির গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপলক্ষ্যে বিজেপির সমর্থক মহলের পাশাপাশি শিল্পী জগতের একাংশও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী, বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।

হিমাচল প্রদেশের মন্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনা রানাউত সম্প্রতি যোধপুরের একটি গণেশ মন্দিরে পুজো দেন। পুজোর শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু, সুস্থতা কামনা করতেই মন্দিরে এসেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে কঙ্গনা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ নতুন উচ্চতায় পৌঁছাবে। বিভিন্ন সরকারি প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দলের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শুধু কঙ্গনা রানাউত নয় অভিনেত্রী নীতু চন্দ্রও প্রধানমন্ত্রীর কাজের প্রশংসা করে আশা প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রেও আরও বেশি গুরুত্ব দেওয়া হবে।

প্রসঙ্গত, রাজনীতিতে যোগ দেওয়ার পর প্রথম নির্বাচনের লড়াইয়ে জয়লাভ করেন কঙ্গনা রানাউত। যদিও অতীতে একাধিকবার তিনি স্বীকার করেছেন, রাজনীতির সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়ায় এখনও নিজেকে সংশয় করে থাকেন। রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নতুন ভাবে উপলব্ধি করছেন।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের