6a1d2eeb9c80a_IMG-20260601-WA0008
জুন ০১, ২০২৬ দুপুর ০১:৪৭ IST

পুলিশের জালে দিনহাটার উপপ্রধান! উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা

নিজস্ব প্রতিনিধি, দিনহাটা – বড়সড় সাফল্য দিনহাটা থানার পুলিশের। রবিবার গভীর রাতে সাহেবগঞ্জ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে অবৈধ গাঁজাসহ গ্রেফতার করা হয় বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে। ধৃতের নাম সুনীল বর্মন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

সূত্রের খবর, রবিবার গভীর রাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দিনহাটার ২ নম্বর ব্লকের বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুনীল বর্মনের বাড়িতে যৌথ অভিযান চালায়। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। ধৃতের বাড়ি থেকে ৮৩.০৯ কিলোগ্রাম অবৈধ গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

অভিযোগ, একজন জনপ্রতিনিধি হয়েও সুনীল বর্মন নিজের জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা চাষ করতেন। এছাড়াও, অভিযোগ রয়েছে যে, তৃণমূল কংগ্রেসের আমলে শাসকদলে থাকায় তিনি ক্ষমতার অপব্যবহার করতেন। সুনীলের বিরুদ্ধে আরও অভিযোগ, আবাস যোজনার অধীনে উপভোক্তাদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করেছেন তিনি।এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস বা ধৃতের পরিবারের সদস্যদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই ঘটনা প্রসঙ্গে দিনহাটার বিজেপির মণ্ডল সভাপতি প্রদীপ বর্মন বলেন, “তৃণমূলের আমলে সব প্রধান-উপপ্রধানই চোর। তারা অবৈধ কাজের সঙ্গে যুক্ত। আশা করছি প্রশাসন অবৈধ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতার করবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেবে।”

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের