6a26f07ac12ec_IMG_20260608_220921
জুন ০৮, ২০২৬ রাত ১১:০২ IST

পুষ্পা'র পতন! নেপাল সীমান্ত থেকে গ্রেফতারির পর ফলতায় তাণ্ডব

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - প্রাক্তন তৃণমূল নেতা ও বিধানসভা নির্বাচনের প্রার্থী জাহাঙ্গীর খানকে পশ্চিমবঙ্গ-নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার যৌথ দল। পানি ট্যাঙ্কার সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তদন্তকারী সংস্থার দাবি, জাহাঙ্গীর খান কিছুদিন ধরে সীমান্ত এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। এমনকি নেপালে দীর্ঘমেয়াদী থাকার প্রস্তুতিও নেওয়া হয়েছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

জাহাঙ্গীর খানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভোট-সংক্রান্ত হিংসা, তোলাবাজি, ভয় দেখানো, মারধোরসহ একাধিক অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে চূড়ান্ত রায় হয়নি। সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নতুন করে সামনে আসে। এদিকে বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্রের ভোটে অনিয়মের অভিযোগ কে কেন্দ্র করে ওই কেন্দ্রে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়। পুনঃনির্বাচনের ৪৮ ঘণ্টা আগে জাহাঙ্গীর খান প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে যান বলে স্থানীয় সূত্রের দাবি।

সোমবার তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তে ফলতা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জাহাঙ্গীর খানের বাড়ি, গাড়ি এবং দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ। এই ঘটনার জেরে ফলতা এবং আশেপাশের এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের