নিজস্ব প্রতিনিধি , অযোধ্যা - রাম মন্দিরের অনুদানের হিসাব নিয়ে প্রশ্ন তুলে কোটি কোটি টাকার গরমিলের অভিযোগ করেছেন অখিলেশ যাদব।রবিবার এমনই বিস্ফোরক অভিযোগ করেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। তার দাবি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনীতিতে। বিপুল অর্থের হিসাব নিয়ে ওঠা অভিযোগে আদালতের হস্তক্ষেপেরও দাবি করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় পোস্টে অখিলেশ যাদব দাবি করেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রাম ভক্তদের জন্য এটি অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক খবর। তার অভিযোগ, রাম মন্দিরে ভক্তদের দেওয়া কোটি কোটি টাকার অনুদানের হিসাব মিলছে না এবং এই বিষয়ে কেউ স্পষ্ট করে মুখ খুলতে চাইছে না। তিনি আরও বলেন, বিষয়টি শুধু আর্থিক অনিয়মের প্রশ্ন নয়, বরং কোটি কোটি ভক্তের বিশ্বাস ও আবেগের সঙ্গে জড়িত।
এই ঘটনা প্রসঙ্গে অখিলেশ যাদব আদালতের হস্তক্ষেপ দাবি করেন, দেশের আদালতের স্বতঃপ্রণোদিতভাবে এই বিষয়ে নজর দেওয়ার আবেদন জানায়। কারণ 'এই ঘটনা বিশ্বের সকল রাম ভক্ত ও সনাতনীদের বিশ্বাসের সঙ্গে সরাসরি যুক্ত। এই প্রসঙ্গে সরকারের নীরবতা সন্দেহজনক'।
বিষয়টি নিয়ে সরব হয়েছে সমাজবাদী পার্টিও। তাদের মিডিয়া সেলের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, 'অযোধ্যায় রাম মন্দিরের অনুদান কোটি কোটি টাকা অনিয়ম এর অভিযোগ, একইসঙ্গে মন্দির নির্মাণের জন্য এখনো পর্যন্ত কত অর্থ সংগ্রহ হয়েছে এবং সেই অর্থ কোথায় ও কীভাবে ব্যয় করা হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব জনসমক্ষে প্রকাশের দাবি জানানো হয়েছে'।
এদিকে রাম মন্দিরের ভক্তদের দানের টাকা নিয়ে বিতর্ক মাথা চাড়া দিতেই এই ইস্যুতে মুখ খুলেছেন শ্রীরাম জন্মভূমির ট্রাস্টের অন্যতম প্রধান দীনেন্দ্র দাস তিনি বলেন, "শ্রীরামের ঐতিহ্যের প্রতি" আমাদের বিশ্বাস রয়েছে। যদি এতে কোন ভুল হয়ে থাকে তবে স্বয়ং ভগবান রাম তার বিচার করবেন। তাকে শাস্তি দেবেন।"
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...